জাককনইবি–তে “উচ্চশিক্ষা ও বিদেশে ক্যারিয়ার গড়ার সুযোগ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কনফিডেন্ট মাইন্ডস ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নির্দেশনা বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল | ২৩ অক্টোবর ২০২৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কনফিডেন্ট মাইন্ডস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “উচ্চশিক্ষা ও বিদেশে ক্যারিয়ার গড়ার সুযোগ” শীর্ষক এক তথ্যবহুল সেমিনার। বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এ সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমান উল্লাহ, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বেঞ্চমার্ক ইনফোটেক (মালয়েশিয়া) এবং ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেংগানু থেকে এমএস ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রিধারী।

সেমিনারে বক্তা তাঁর নিজস্ব অভিজ্ঞতার আলোকে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ, বৃত্তি পাওয়ার উপায়, ভর্তি প্রক্রিয়া, আন্তর্জাতিক একাডেমিক পরিবেশে মানিয়ে নেওয়া এবং বৈশ্বিক পর্যায়ে ক্যারিয়ার গড়ার বিভিন্ন কৌশল তুলে ধরেন।

বিভিন্ন অনুষদ ও বিভাগের বিপুলসংখ্যক শিক্ষার্থী সেমিনারে অংশ নেন এবং প্রশ্নোত্তর পর্বে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষে কম্পিউটার সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. সুজন আলী বক্তা মোঃ আমান উল্লাহকে তাঁর অনুপ্রেরণামূলক বক্তৃতা ও মূল্যবান অবদানের স্বীকৃতি হিসেবে একটি স্মারক ক্রেস্ট প্রদান করেন।

বক্তা মোঃ আমান উল্লাহ বলেন,

“নিজ বিশ্ববিদ্যালয়ে ফিরেএসে আমার অভিজ্ঞতা ভাগ করে নিতে পারা সত্যিই এক অসাধারণ অনুভূতি। আমি চাই শিক্ষার্থীরা আরও বড় স্বপ্নদেখুক এবং আত্মবিশ্বাসের সঙ্গে বিদেশে নিজেদের সম্ভাবনা বাস্তবায়নের জন্য প্রস্তুতহোক।”

অনুষ্ঠান শেষে কনফিডেন্ট মাইন্ডস ক্লাবের পক্ষ থেকে বক্তা ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জানানো হয় এবং সেমিনারটি সফলভাবে সম্পন্ন করার জন্য আয়োজকদের অভিনন্দন জানানো হয়।

Related Posts

নজরুল বিশ্ববিদ্যালয়ে সাত দিনব্যাপী নাট্যোৎসব শুরু

সুতিয়া ডেস্কঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের উদ্যোগে সাত দিনব্যাপী শুরু হয়েছে ‘১০ম বার্ষিক নাট্যোৎসব ২০২৬’। সোমবার ০২রা ফেব্রুয়ারি (দুপুরে) পুরাতন কলা ভবনের সামনে অবস্থিত…

Continue reading
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জকসু নির্বাচনে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা

বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার পর প্রথম বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ইসলামী “ছাত্রশিবির”। ‘অদম্য জবিয়ান ঐক্য’ নামের প্যানেলটি মঙ্গলবার দুপুরে ঘোষণা…

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক্সক্লুসিভ

আইসিটির চিফ প্রসিকিউটর পদে পরিবর্তনের উদ্যোগ, আলোচনায় আমিনুল ইসলাম

আইসিটির চিফ প্রসিকিউটর পদে পরিবর্তনের উদ্যোগ, আলোচনায় আমিনুল ইসলাম

মার-এ-লাগোতে প্রবেশচেষ্টা, সিক্রেট সার্ভিসের গুলিতে যুবক নিহত

মার-এ-লাগোতে প্রবেশচেষ্টা, সিক্রেট সার্ভিসের গুলিতে যুবক নিহত

আদানির ‘অসম’ বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনায় সরকার

আদানির ‘অসম’ বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনায় সরকার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে  উচ্চকক্ষে এগিয়ে বিএনপি