ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত
ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

খালি পায়ে, হাতে ফুলের ডালা,হৃদয়ে শ্রদ্ধা ও ভালোবাসা—অমর একুশের প্রথম প্রহর মানুষের ঢল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতির পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে শুরু হয় দিবসের কর্মসূচি। এরপর প্রধানমন্ত্রী,প্রধান বিচারপতি,মন্ত্রিপরিষদের সদস্য,বিরোধীদলীয় নেতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা একে একে শ্রদ্ধা নিবেদন করেন।

দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসানের পর নির্বাচিত সরকারের অধীনে পালিত এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে ছিল উৎসব মুখর পরিবেশ। ছাত্র-জনতা শৃঙ্খলাবদ্ধ সারিতে দাঁড়িয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। রাতভর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা শহীদ মিনারে ফুল দেন।

আইন শৃঙ্খলা রক্ষায় নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা। প্রায় ১৫ হাজার পুলিশ সদস্যের পাশাপাশি র‍্যাব ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন। শহীদ মিনার ও আশপাশের এলাকায় ছিল কঠোর নজরদারি। শ্রদ্ধা,স্মরণ আর ভাষার অধিকারের অঙ্গীকারে এবারের একুশে ফেব্রুয়ারি নতুন প্রত্যয়ের বার্তা ছড়িয়ে দেয় সর্বস্তরের মানুষের মাঝে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *