জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জকসু নির্বাচনে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জকসু নির্বাচনে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জকসু নির্বাচনে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা

বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার পর প্রথম বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ইসলামী “ছাত্রশিবির”। ‘অদম্য জবিয়ান ঐক্য’ নামের প্যানেলটি মঙ্গলবার দুপুরে ঘোষণা করা হয়। ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম।

প্যানেল অনুযায়ী, ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জবি শাখার সভাপতি ও আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম। সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন একই বিভাগের শিক্ষার্থী ও সংগঠনের শাখা সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ।

২১ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল

প্যানেলে সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মাসুদ রানা (পদার্থ বিজ্ঞান)। অন্যান্য সম্পাদকীয় পদে আছেন—

মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র: নুরনবী

শিক্ষা ও গবেষণা: ইব্রাহিম খলিল

বিজ্ঞান ও প্রযুক্তি: সুখীমন

স্বাস্থ্য ও পরিবেশ: নুর মোহাম্মদ

আইন ও মানবাধিকার: আবির মোহাম্মদ ফারুক

আন্তর্জাতিক বিষয়ক: নওশিন জয়া

সাহিত্য ও সংস্কৃতি: নাহিদ হাসান রাসেল

ক্রীড়া: জরজিস আলম

পরিবহন: তাওহিদুল ইসলাম

সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ: মোস্তাফিজুর রহমান

পাঠাগার ও সেমিনার: সোহাগ আহমেদ

নির্বাহী সদস্য প্রার্থী

আক্তার হোসেন, মহসিন সিয়াম, ফাতেমা আক্তার অওরিন, আকিব হাসান, কাজী আরিফ, মোঃ মেহেদী হাসান এবং আব্দুল্লাহ আল ফারুক।

প্যানেল ঘোষণার সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুতাসসিম বিল্লাহ, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আসাদুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *