ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান (হাদি) হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রুবেল আহমেদ ।এবং শনিবার তার জবানবন্দি রেকর্ড করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান । পরে তাকে কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা যায়, রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে রুবেল স্বেচ্ছায় তার দায় স্বীকারে সম্মত হন। এবং মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা জবানবন্দি রেকর্ডের আবেদন করেন।
গত ২১ জানুয়ারি দক্ষিণ কেরানীগঞ্জের আটি নয়াবাজার এলাকা থেকে ডিবির সহায়তায় রুবেলকে গ্রেপ্তার করা হয়। এরপর আদালত তাকে একাধিক দফায় রিমান্ডে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় গণসংযোগ চলাকালে মোটরসাইকেল থেকে দুর্বৃত্তদের গুলিতে আহত হন হাদি। চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে সে মারা যায়।
এ ঘটনায় ১৪ ডিসেম্বর একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। পরে মামলার তদন্তভার ডিবি পুলিশ ও পরবর্তীতে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক বিরোধের প্রেক্ষাপটে ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র-আমার দেশ












