ত্রিশালে চাউল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ১৫ লাখ টাকা লুট

ত্রিশালে চাউল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ১৫ লাখ টাকা লুট
ত্রিশালে চাউল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ১৫ লাখ টাকা লুট

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সুসেন চন্দ্র সরকার (৬২) নামে এক চাউল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ও ১৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের বগার বাজার চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুসেন চন্দ্র সরকার ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের সাউদকান্দা গ্রামের মৃত রাসবিহারী সরকারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বগার বাজার চৌরাস্তা এলাকায় চাউলের ব্যবসা করে আসছিলেন। তার আরো একটি পরিচয় নিহত সুসেন হরিরামপুর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন । উপজেলা যুবলীগের সভাপতির মতে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে হত্যা করা হয়েছে। 

পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা ও ত্রিশাল থানা সূত্রে জানা গেছে, রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তার দোকানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে এবং প্রায় ১৫ লাখ টাকা লুট করে পালিয়ে যায়। যাবার সময় দোকানের সাটার বন্ধ করে চলে যায়।

বড় ছেলে সুজন বাবার বাড়ি ফেরা দেরি হচ্ছে বলে মোবাইলে কল করলে না পেয়ে দোকানে আসে তখন সাটার বন্ধ ছিল দোকানের। সাটার খুলে দেখতে পায় রক্তাক্ত মরদেহ মেঝেতে । বাবার লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। 

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ হত্যাকাণ্ড ও লুটের ঘটনায় আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায় । স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।” ঘটনাটির পেছনে কারা জড়িত এবং এটি পরিকল্পিত ডাকাতি কিনা—তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *