ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ৭ দফা দাবি আদায়ের জোরালো আহ্বান

আরিফ রববানী, ময়মনসিংহ

ময়মনসিংহের ভালুকায় বেতন পরিশোধসহ ৭ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন মুলতাজিম স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকরা এ অবরোধ কর্মসূচি পালন করেন।

শ্রমিকদের অভিযোগ, সেপ্টেম্বর মাসের বেতন ১০ অক্টোবর দেওয়ার কথা থাকলেও সেদিন শুক্রবার হওয়ায় তা ১২ অক্টোবর দেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানায়। এ সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে তাঁরা সড়কে অবস্থান নেন।

অবরোধ চলাকালে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।

শ্রমিকরা জানান, শুধু বেতন নয়—নতুন অ্যাডমিন ম্যানেজারের উস্কানিমূলক আচরণেও তারা ক্ষুব্ধ। অভিযোগ রয়েছে, তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন: “তোমাদের বেতন না দিলে কী করতে পারো?”—যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

এ সময় শ্রমিকরা ৭ দফা দাবি উত্থাপন করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো:

  • জিএম ও রাকিবের পদত্যাগ
  • প্রতিমাসের ১০ তারিখের মধ্যে বেতন পরিশোধ
  • হাজিরা বোনাস ও নাইট বিল পুনরায় চালু
  • মেডিকেল ছুটি ও বার্ষিক প্রাপ্য সুবিধা প্রদান
  • শ্রমিকদের হুমকি ও টর্চার বন্ধ
  • বাৎসরিক ইনক্রিমেন্ট চালু

শ্রমিকদের দাবি, এর আগেও একই দাবিতে আন্দোলনের সময় সেনাবাহিনীর পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও কোনো কার্যকর পরিবর্তন দেখা যায়নি।

অবরোধের খবর পেয়ে শিল্প পুলিশ-৫, থানা ও হাইওয়ে পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিল্প পুলিশ-৫ এর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান জানান, শ্রমিকদের বেতন শুক্রবার দেওয়ার কথা থাকলেও ছুটির কারণে কর্তৃপক্ষ রোববার দিতে চেয়েছিল। তবে শ্রমিকদের চাপের মুখে কর্তৃপক্ষ বৃহস্পতিবার রাতেই বেতন দেওয়ার আশ্বাস দেয়। এরপর শ্রমিকরা অবরোধ তুলে নেন।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

  • Related Posts

    ত্রিশালে চাউল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ১৫ লাখ টাকা লুট

    ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সুসেন চন্দ্র সরকার (৬২) নামে এক চাউল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ও ১৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে ত্রিশাল…

    Continue reading
    নির্বাচন ও জনআকাঙ্ক্ষা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী সোহেল

    মঙ্গলবার(০৩ ফেব্রুয়ারি) রাতে শত ব্যস্ত রাজনীতির মধ্যে ত্রিশাল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বসেন ত্রিশাল আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আসাদুজ্জামান সোহেল।  আনুষ্ঠানিক বক্তব্যের বাইরে গিয়ে তিনি সাংবাদিকদের…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    এক্সক্লুসিভ

    আইসিটির চিফ প্রসিকিউটর পদে পরিবর্তনের উদ্যোগ, আলোচনায় আমিনুল ইসলাম

    আইসিটির চিফ প্রসিকিউটর পদে পরিবর্তনের উদ্যোগ, আলোচনায় আমিনুল ইসলাম

    মার-এ-লাগোতে প্রবেশচেষ্টা, সিক্রেট সার্ভিসের গুলিতে যুবক নিহত

    মার-এ-লাগোতে প্রবেশচেষ্টা, সিক্রেট সার্ভিসের গুলিতে যুবক নিহত

    আদানির ‘অসম’ বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনায় সরকার

    আদানির ‘অসম’ বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনায় সরকার

    মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

    মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

    ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

    ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

    শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

    শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

    এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

    এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

    আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

    আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

    সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

    সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

    জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

    জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে  উচ্চকক্ষে এগিয়ে বিএনপি