নির্বাচন ও জনআকাঙ্ক্ষা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী সোহেল

নির্বাচন ও জনআকাঙ্ক্ষা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী সোহেল
নির্বাচন ও জনআকাঙ্ক্ষা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী সোহেল

মঙ্গলবার(০৩ ফেব্রুয়ারি) রাতে শত ব্যস্ত রাজনীতির মধ্যে ত্রিশাল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বসেন ত্রিশাল আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আসাদুজ্জামান সোহেল।

 আনুষ্ঠানিক বক্তব্যের বাইরে গিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে এলাকার সমস্যা, জন আকাঙ্ক্ষা ও নির্বাচনী পরিবেশ নিয়ে খোলামেলা আলোচনা করেন।

সভায় সাংবাদিকরা স্থানীয় উন্নয়ন, ভোটের পরিবেশ ও রাজনৈতিক শালীনতা নিয়ে প্রশ্ন তুললে আসাদুজ্জামান সোহেল তার অবস্থান স্পষ্ট করেন এবং গণমাধ্যমের ভূমিকার প্রতি গুরুত্ব আরোপ করেন।

 তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীন ও দায়িত্বশীল ভূমিকা ছাড়া সুষ্ঠু রাজনীতি সম্ভব নয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর আব্দুল্লাহ হিল বাকি নোমান, সেক্রেটারি মোস্তাফিজুর রহমান শামীম, সহ-সেক্রেটারি কামরুজ্জামান শাকিল এবং পৌর জামায়াতের সেক্রেটারি এনামুল হক মাস্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *