স্টাফ রিপোর্টারঃ আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ । নির্বাচনকে সামনে রেখে কিছু গুরুত্ব বিষয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিজ উদ্যোগে জনসচেতনতার লক্ষ্যে। ‘গণভোট ও সংসদ নির্বাচন,দেশের চাবি আপনার হাতে’-এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে ভোটের গাড়ি ।
আজ রবিবার (১৮ জানুয়ারি) সকালে গাড়িটি ত্রিশাল উপজেলা সদরের সরকারি নজরুল একাডেমি মাঠে কর্মসূচি পালন করে। ভ্রাম্যমাণ এই গাড়িতে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং ফেলানী হত্যা নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বাংলাদেশ সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত পাঁচটি পিএসএর মাধ্যমে অতীতের গণতন্ত্রহীনতা, সীমান্ত হত্যা,তরুণ ও নারীদের বঞ্চিত হওয়ার ইতিহাস তুলে ধরা হয়। এবং প্রচার কার্যক্রমে গণভোট ও সংসদ নির্বাচন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং ভোট প্রদানের গুরুত্ব তুলে ধরা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী , ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।










