ময়মনসিংহের ধোবাউড়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত এক

ময়মনসিংহের ধোবাউড়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত এক
ময়মনসিংহের ধোবাউড়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত এক

ধোবাউড়া প্রতিনিধিঃ ময়মনসিংহে’র ধোবাউড়া উপজেলায় নির্বাচনী কার্যালয় উদ্বোধনের কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নজরুল ইসলাম (৪০) নামে একজন নিহত হয়েছেন। ঘটনার পরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার (গতকাল) সন্ধ্যায় ধোবাউড়া উপজেলার এরশাদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের রামসিংহপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক ছিলেন।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), আব্দুল্লাহ আল মামুন, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পরে এরশাদ বাজারে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের নির্বাচনী অফিস উদ্বোধন হয়। উদ্বোধনের শেষে স্থানীয় দুই পক্ষের মধ্যে বিরোধ বাঁধে এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে ছুরির আঘাতে গুরুতর আহত হন নজরুল ইসলাম। আহত অবস্থায় নজরুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল অভিযোগ করে বলেন, নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে করে বের হওয়ার সময় তাদের ওপর অতর্কিত হামলা চালায় বিএনপির প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সমর্থকরা। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান এই স্বতন্ত্র প্রার্থী ।

তবে এই আসনের বিএনপির প্রার্থী ও দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, প্রাথমিক ভাবে তিনি শুনেছেন ঘটনাটি পারিবারিক বিরোধ থেকে হতে পারে। এটিকে রাজনৈতিক ভাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। তবে অভিযুক্ত ব্যক্তি যদি তার দলের হয়ে থাকে, সে ক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন,- বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি এবং তদন্তের কাজ চলমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *