স্টাফ রিপোর্টার | ময়মনসিংহ
শনিবার, ৯ নভেম্বর ২০২৫
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ০৯নং বালিপাড়া ইউনিয়নের ০১নং ওয়ার্ডের পাটুলী দক্ষিণ পাড়া মোতালেব মাস্টারের বাড়িতে “ধানের শীষ” প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে এলাকার সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ-০৭ (ত্রিশাল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য।
সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা বলেন, ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার সম্ভব হবে।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।












