ত্রিশালে ধর্ষণ মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ধর্ষণ মামলার আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার (৯ নভেম্বর) দুপুরে র‌্যাব-১৪ এর ময়মনসিংহ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন—ধর্ষণ মামলার আসামি আলাল উদ্দিন (৩৮) এবং মাদক মামলার পলাতক আসামি মো. হায়দার আলী (৩১)

র‌্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় ১০ বছর ধরে দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন এক স্বামী পরিত্যক্তা নারী। তিনি স্থানীয় একটি ক্লিনিকে আয়র কাজ করতেন। ওই সময় একই এলাকার আলাল উদ্দিনের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে বিয়ের প্রলোভনে আলাল উদ্দিন একাধিকবার তাকে ধর্ষণ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী নারী গত ১৪ অক্টোবর ত্রিশাল থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে র‌্যাব সদস্যরা ৮ নভেম্বর দুপুরে ত্রিশালের ধানীখোলা বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি আলাল উদ্দিনকে গ্রেপ্তার করেন।

ওইদিন রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ নগরীর আকুয়া চৌরঙ্গী মোড় এলাকায় আরেকটি অভিযানে মাদক মামলার পলাতক আসামি হায়দার আলীকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার দুইজনকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Posts

ত্রিশালে চাউল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ১৫ লাখ টাকা লুট

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সুসেন চন্দ্র সরকার (৬২) নামে এক চাউল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ও ১৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে ত্রিশাল…

Continue reading
নির্বাচন ও জনআকাঙ্ক্ষা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী সোহেল

মঙ্গলবার(০৩ ফেব্রুয়ারি) রাতে শত ব্যস্ত রাজনীতির মধ্যে ত্রিশাল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বসেন ত্রিশাল আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আসাদুজ্জামান সোহেল।  আনুষ্ঠানিক বক্তব্যের বাইরে গিয়ে তিনি সাংবাদিকদের…

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক্সক্লুসিভ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে  উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

বিএনপির জয়ে দিল্লির দৃষ্টি ঢাকা মুখী

বিএনপির জয়ে দিল্লির দৃষ্টি ঢাকা মুখী

বিএনপির বিজয় গণতান্ত্রিক উত্তরণের ‘ঐতিহাসিক মাইলফলক’- ড.ইউনূস

বিএনপির বিজয় গণতান্ত্রিক উত্তরণের ‘ঐতিহাসিক মাইলফলক’- ড.ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ, চলছে ভোট গণনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ, চলছে ভোট গণনা