ঢাকা কলেজ ওআইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ‘শান্তি চুক্তি’

স্টাফ রিপোর্টার:
রাজধানীর ঐতিহাসিক ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সাম্প্রতিক সময়ে একাধিক সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে। এতে সাধারণ মানুষকে ভোগান্তিতেও পড়তে হয়েছে।

এই উত্তেজনাকর পরিস্থিতি প্রশমনে উদ্যোগ নিয়েছে পুলিশ। এর অংশ হিসেবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে হয়েছে এক অভিনব ‘শান্তি চুক্তি’।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক এই শান্তি চুক্তির আয়োজন করেন। রোববার বেলা ১২টার দিকে ঢাকা কলেজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে দুই কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন।

অনুষ্ঠানে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মিষ্টি নিয়ে আসেন এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা ফুল নিয়ে আসে। পরে তারা একে অপরকে মিষ্টি খাইয়ে দেন, ফুল দেন ও কোলাকুলি করেন— যা দিয়ে বন্ধুত্ব ও সহমর্মিতার প্রতীকী বার্তা দেন উভয় পক্ষের শিক্ষার্থীরা।

ওসি মাহফুজুল হক জানান,
“আমি থানায় যোগ দেওয়ার পর বেশ কয়েকবার মারামারি হয়েছে। শিক্ষকদের সঙ্গে একাধিকবার বসেছি, কিন্তু যাদের মধ্যে সমস্যা, সেই শিক্ষার্থীদের সঙ্গে কখনো বসা হয়নি। তাই এবার আমি দুই পক্ষের শিক্ষার্থীদেরই বসার প্রস্তাব দিই, তারা রাজি হয়।”

তিনি আরও বলেন, শনিবার রাতে বিষয়টি জানানোয় সিটি কলেজের শিক্ষার্থীরা সময় স্বল্পতার কারণে অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। ভবিষ্যতে তিন কলেজের শিক্ষার্থীদের একত্রে বসিয়ে সমঝোতার পরবর্তী ধাপ নেওয়া হবে।

এদিকে, পূর্বের সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের করা মামলাটি আইনগত প্রক্রিয়াতেই নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন ওসি মাহফুজুল হক।

Related Posts

ত্রিশালে চাউল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ১৫ লাখ টাকা লুট

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সুসেন চন্দ্র সরকার (৬২) নামে এক চাউল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ও ১৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে ত্রিশাল…

Continue reading
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩০

রাজধানীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর মাধ্যমে গত ২৪ ঘণ্টায় মোট ৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (০২ ফেব্রুয়ারি) লালবাগ, গুলশান, সূত্রাপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, হাজারীবাগ, তুরাগ, চকবাজার,…

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক্সক্লুসিভ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে  উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

বিএনপির জয়ে দিল্লির দৃষ্টি ঢাকা মুখী

বিএনপির জয়ে দিল্লির দৃষ্টি ঢাকা মুখী

বিএনপির বিজয় গণতান্ত্রিক উত্তরণের ‘ঐতিহাসিক মাইলফলক’- ড.ইউনূস

বিএনপির বিজয় গণতান্ত্রিক উত্তরণের ‘ঐতিহাসিক মাইলফলক’- ড.ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ, চলছে ভোট গণনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ, চলছে ভোট গণনা