নিবন্ধন না পেলেও কিছু করার নেই: ইসি সচিব

নিবন্ধন না পেলেও কিছু করার নেই: ইসি সচিব
নিবন্ধন না পেলেও কিছু করার নেই: ইসি সচিব

স্টাফ রিপোর্টার:
নির্বাচন কমিশনের (ইসি) প্রধান ফটকের সামনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে ১২৩ ঘণ্টা ধরে আমরণ অনশন করছেন আম জনতার দল-এর সদস্যসচিব তারেক রহমান। তবে এ বিষয়ে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ

রোববার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,
“৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই।”

ইসি সচিব জানান, গত মঙ্গলবার চূড়ান্ত পর্যালোচনা শেষে তিনটি দলকে নতুনভাবে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সেগুলো হলো—

  • জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
  • বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী)
  • বাংলাদেশ আম জনগণ পার্টি

এখন দাবি-আপত্তি চেয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এরপর আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত নিবন্ধন প্রদান করা হবে।

সেদিন নিবন্ধনের তালিকা থেকে বাদ পড়ে তারেক রহমানের ‘আম জনতার দল’। এর পরদিন বিকেল থেকেই তিনি আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মূল ফটকে আমরণ অনশন শুরু করেন।

রোববার পর্যন্ত তার সেই অনশন ১২৩ ঘণ্টা অতিক্রম করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *