আইসিসি সুবিচার করেনি,আগের অবস্থানেই অটল বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ টানা নাটকীয় ঘটনা প্রবাহের পর বাংলাদেশের সামনে দুটি পথ খোলা রাখে আইসিসি-হয় ভারত না হয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা ছাড়তে হবে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ তার আগের অবস্থানেই অটল থাকলো । তবেও বিকল্প ভেন্যুতে খেলার আশায় আছেন ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতি।

আজ (বৃহস্পতিবার) বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের নিয়ে এক বৈঠকে বসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও বিসিবির কর্তাব্যক্তিরা। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে  আমরা অটল।

আইসিসি বাংলাদেশের অনুরোধ না রেখে সুবিচার করেনি উল্লেখ করে আসিফ নজরুল বলেন, ‘আমরা আইসিসি কাছ থেকে সুবিচার পাইনি। আমরা এখনো আশা করি, আইসিসি আমাদের কথা বিবেচনায় নিয়ে শ্রীলঙ্কায় খেলার আবেদন মেনে নেবে। আমরা অপেক্ষা করব।’

ক্রীড়া উপদেষ্টা আরো জানিয়েছেন, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত সরকারের। এবং সেই অবস্থানে তারা অনড় আছেন। যে নিরাপত্তার কথা ভেবে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটির কোনো পরিবর্তন হয়নি।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, এখনও বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলতে চায় বাংলাদেশ। আর এজন্য লড়াই চালিয়ে যাবেন।আমরা আইসিসিকে জানিয়েছি, এর আগে ১৯৯৬ ও ২০০৩ বিশ্বকাপসহ বিভিন্ন টুর্নামেন্টে নিরাপত্তা উদ্বেগের কারণে অনেকে বিশ্বকাপ খেলতে যায়নি এবং অনেকের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা এখনো আশা করব বিকল্প ভেন্যুতে খেলার। আমরা যোগাযোগ রাখবো আইসিসির সঙ্গে, তাদের বলব শ্রীলংকায় খেলতে চাই আমরা । বৈঠকে ক্রিকেটাররা কী বলেছেন সে বিষয়ে বলতে রাজি হননি ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতি।

Related Posts

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

খালি পায়ে, হাতে ফুলের ডালা,হৃদয়ে শ্রদ্ধা ও ভালোবাসা—অমর একুশের প্রথম প্রহর মানুষের ঢল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ । শনিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস…

Continue reading
শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

বাংলাদেশের (নবনির্বাচিত) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র শুভেচ্ছাবার্তা ও একটি চিঠি তারেক রহমানের…

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক্সক্লুসিভ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে  উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

বিএনপির জয়ে দিল্লির দৃষ্টি ঢাকা মুখী

বিএনপির জয়ে দিল্লির দৃষ্টি ঢাকা মুখী

বিএনপির বিজয় গণতান্ত্রিক উত্তরণের ‘ঐতিহাসিক মাইলফলক’- ড.ইউনূস

বিএনপির বিজয় গণতান্ত্রিক উত্তরণের ‘ঐতিহাসিক মাইলফলক’- ড.ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ, চলছে ভোট গণনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ, চলছে ভোট গণনা