বিশ্বকাপে যাচ্ছেনা বাংলাদেশ , বদলি হিসেবে জায়গা পেল স্কটল্যান্ড

বিশ্বকাপে যাচ্ছেনা বাংলাদেশ , বদলি হিসেবে জায়গা পেল স্কটল্যান্ড
বিশ্বকাপে যাচ্ছেনা বাংলাদেশ , বদলি হিসেবে জায়গা পেল স্কটল্যান্ড

স্পোর্টস ডেস্কঃ ২১ জানুয়ারি (বুধবার) আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর ক্রিকেট বোর্ড পরিচালকদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তাদের অবস্থান পুনর্বিবেচনার জন্য আরও ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়।

তবে নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ তাদের সিদ্ধান্তে অটল থাকায় শেষ পর্যন্ত কঠোর পদক্ষেপ নেয় আইসিসি। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়েছে এমনটাই জানা যায় বিভিন্ন মাধ্যম থেকে।

ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, স্কটল্যান্ড ‘সি’ গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ,ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে কলকাতায়। এরপর মুম্বাইয়ে নেপালের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে স্কটল্যান্ড ক্রিকেটদল।

এ বিষয়ে ক্রিকবাজ ক্রিকেট স্কটল্যান্ডের ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে সিদ্ধান্তের প্রক্রিয়ায় দুবাই ও এডিনবার্গের মধ্যে যোগাযোগ হয়েছে  বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার বিষয়টি আইসিসি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছে। শুক্রবার দুবাইয়ে বৈঠকে আইসিসির চেয়ারম্যান জয় শাহ এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন।

তবে বাংলাদেশ তার সিদ্ধান্তে অটল থাকায় নৈতিক জয় হয়েছে বাংলাদেশের । দেশের সম্মানের চেয়ে খেলা যে বড় নয় তারই উদাহরণ রেখেছে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *