বিশ্বকাপ নিয়ে আশায় বিসিবি, ২৪ ঘণ্টার আল্টিমেটাম আইসিসির

বিশ্বকাপ নিয়ে আশায় বিসিবি, ২৪ ঘণ্টার আল্টিমেটাম আইসিসির
বিশ্বকাপ নিয়ে আশায় বিসিবি, ২৪ ঘণ্টার আল্টিমেটাম আইসিসির

স্পোর্টস ডেস্কঃ আইসিসির পক্ষ থেকে বাংলাদেশের ম্যাচ ভেন্যু পরিবর্তনের আবেদন প্রত্যাখ্যান করা হলেও এখনো আশা ছাড়েননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার বিশ্বাস, বাংলাদেশ বিশ্বকাপে অংশ নিতে পারবে এবং শেষ মুহূর্তে আইসিসি তাদের অবস্থান পরিবর্তন করতে পারে।

বাংলাদেশের ভারতে বিশ্বকাপে না খেলার অবস্থান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবির। বৈঠকে বাংলাদেশের প্রস্তাবের পক্ষে কেবল পাকিস্তান ভোট দেয়। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমর্থনও আইসিসিকে সিদ্ধান্ত বদলাতে রাজি করাতে পারেনি। তবে এটাই বাস্তবতা যে পাকিস্তান মুসলিম দেশ আর আগে থেকেই ভারতের উগ্রবাদী আচরণ ধর্মীয় গোরামী সব মিলিয়ে এর ছায়া এখন বাংলাদেশের উপর। আর এটা পাকিস্তান বোঝতে পেরেছে আর তাই বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে।

আইসিসি জানিয়েছে, সিদ্ধান্ত পরিবর্তনের জন্য বিসিবিকে আরো একদিন সময় দেওয়া হয়েছে। এর মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত না জানালে বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দলকে অন্তর্ভুক্ত করা হবে। বিসিবিকে এখন সরকারের সঙ্গে আলোচনা করে ভারতে খেলতে যাওয়ার বিষয়ে অবস্থান পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে আইসিসি।

এ বিষয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন-আমি আইসিসির কাছ থেকে কোনো অলৌকিক কিছুর আশা করছি। কে না চায় বিশ্বকাপ খেলতে? তবে আইসিসির প্রেস রিলিজের পর আমাদের প্রকাশ্যে মন্তব্য করার সুযোগ নেই। দেড় ঘণ্টার বৈঠকে আমরা ভোটের আগেই আমাদের অবস্থানের কারণ ব্যাখ্যা করেছি। বাংলাদেশের খেলোয়াড়রা বিশ্বকাপে খেলতে চায়, সরকারও চায় বাংলাদেশ অংশনিক। কিন্তু আমাদের বিবেচনায় ভারত আমাদের খেলোয়াড়দের জন্য নিরাপদ নয়। তাই আমরা ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিলাম। বিকল্প হিসেবে আয়ারল্যান্ড বা জিম্বাবুয়ের সঙ্গে গ্রুপ অদল বদলের কথাও বলেছিলাম কিন্তু শ্রীলঙ্কা এতে রাজি নয়।

ভোটের পর আইসিসির কাছে সরকারের সঙ্গে আলোচনা করার সুযোগ চেয়েছেন বলে জানান বিসিবি সভাপতি। আইসিসি বিষয়টিকে যৌক্তিক বলে মনে করেছে এবং আমাকে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় দিয়েছে,’ বলেন তিনি।

বিসিবি সভাপতি স্পষ্ট করে জানান- আমি সরকারের ওপর কোনো চাপ দিতে চাই না। আমরা জানি ভারত আমাদের জন্য নিরাপদ নয় এবং শ্রীলঙ্কায় খেলার অবস্থানেই আমরা অনড়। সরকার যখন সিদ্ধান্ত নেয়, তখন তারা শুধু খেলোয়াড় নয়, সার্বিক বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত নেয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *