বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবালসহ ১৫ প্রার্থী

স্পোর্টস ডেস্ক | সুতিয়া নিউজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে প্রার্থিতা বাতিলের শেষ দিনে বড় চমক দিয়েছেন দেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সকাল ১০টার দিকে মিরপুরে হাজির হয়ে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তিনি।

আজ (বুধবার) দুপুর ১২টা পর্যন্ত ছিল প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা। দুপুর ২টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের কথা রয়েছে।

তামিমের সঙ্গে আরও ১৪ জন প্রার্থী আজ নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন। এর মধ্যে রয়েছেন রফিকুল ইসলাম বাবু, সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু এবং সৈয়দ বুরহান হোসেন-এর মতো হেভিওয়েট প্রার্থীরাও।

এর আগে হাইকোর্ট তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট থেকে উঠে আসা বিতর্কিত ১৫টি ক্লাবের কাউন্সিলর বা প্রতিনিধির নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত করে। সাবেক সভাপতি ফারুক আহমেদের করা রিটের প্রাথমিক শুনানির পর এ আদেশ দেন বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি সৈয়দ হাসান যুবায়েরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

যারা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন (১৫ জন)

  • তামিম ইকবাল (ওল্ডডিওএইচএস)
  • রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা ক্রীড়াচক্র)
  • মাসুদুজ্জামান (মোহামেডান)
  • সাঈদ ইব্রাহিম আহমেদ (ফেয়ার ফাইটার্স)
  • মির হেলাল (চট্টগ্রাম জেলা)
  • সৈয়দ বুরহান হোসেন পাপ্পু (তেজগাঁও ক্রিকেট একাডেমি)
  • ইসরাফিল খসরু (এক্সিউম ক্রিকেটার্স)
  • সাব্বির আহমেদ রুবেল (প্রগতি সেবা সংঘ)
  • তৌহিদ তারেক (পাবনা)
  • অসিফ রাব্বানী (শাইনপুকুর)
  • সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর (ক্যাটাগরি-৩)
  • ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং)
  • ফাহিম সিনহা (সূর্যতরুণ)
  • সাইফুল ইসলাম সপু (গুপিবাগ ফ্রেন্ডস)
  • ওমর শরীফ মোহাম্মদ ইমরান (বাংলাদেশ বয়েজ)

Related Posts

টি-টোয়েন্টি বিশ্বকাপে রাজনীতি: আইসিসি, ভারত ও বাংলাদেশের কঠিন বাস্তবতা

বিশ্ব ক্রিকেটে রাজনীতি নতুন কিছু নয়। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ আবারও প্রশ্ন তুলেছে—আন্তর্জাতিক ক্রিকেটে সিদ্ধান্তগুলো কতটা ন্যায্যতা ও সমতার ভিত্তিতে নেওয়া হচ্ছে। পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ না…

Continue reading
ময়মনসিংহের ত্রিশালে দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন

সুতিয়া ডেস্কঃ ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ অলিম্পিক কমপ্লেক্স নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে। ১লা ফেব্রুয়ারি (রোববার) দুপুরে (চেলেরঘাট নামকস্থানে সামরিক প্রশিক্ষণ এলাকায়) প্রায় ১৭৩ একর জায়গাজুড়ে নির্মিতব্য এই কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর…

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক্সক্লুসিভ

মার-এ-লাগোতে প্রবেশচেষ্টা, সিক্রেট সার্ভিসের গুলিতে যুবক নিহত

মার-এ-লাগোতে প্রবেশচেষ্টা, সিক্রেট সার্ভিসের গুলিতে যুবক নিহত

আদানির ‘অসম’ বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনায় সরকার

আদানির ‘অসম’ বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনায় সরকার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে  উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

বিএনপির জয়ে দিল্লির দৃষ্টি ঢাকা মুখী

বিএনপির জয়ে দিল্লির দৃষ্টি ঢাকা মুখী