নারী হেনস্তাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে জামায়াতে ইসলামী

নারী হেনস্তাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে জামায়াতে ইসলামী
নারী হেনস্তাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে জামায়াতে ইসলামী

সুতিয়া ডেস্কঃ নারী হেনস্তাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে জামায়াতে ইসলামী। এ কারণেই একটি গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে—এমনটাই অভিযোগ করেছেন দলটির আমির ডাঃ শফিকুর রহমান।

সোমবার (০২রা ফেব্রুয়ারি)চট্টগ্রামের কক্সবাজারে আয়োজিত ০২টি নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন তিনি ।

ডাঃ শফিকুর রহমান বলেন, জামায়াত রাষ্ট্রক্ষমতায় আসলে নারীদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। তিনি দাবি করেন, অসৎ ও অদক্ষ নেতৃত্বের ফলে দেশ কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার নিয়ে তিনি বলেন, বিদেশে পাচার হওয়া প্রায় ২৮ লাখ কোটি টাকা দেশে ফিরিয়ে এনে উন্নয়ন নিশ্চিত করা হবে।

নির্বাচনী গণসংযোগে সকালে প্রথম তিনি কক্সবাজারের মহেশখালী সফর করেন। মহেশখালী ও কুতুবদিয়া উপজেলায় অনুষ্ঠিত জনসভায় জামায়াতের নেতৃত্বাধীন (১১-দলীয়) জোটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। জনসভায় তিনি মহেশখালীকে একটি আধুনিক অর্থনৈতিক অঞ্চলে রূপান্তরের পরিকল্পনার কথাও তুলে ধরেন।

বিকেলে কক্সবাজারের বীর মুক্তিযোদ্ধা মাঠে আরেক জনসভায় জামায়াত আমির বলেন, নারীদের সম্মানহানির বিরুদ্ধে জামায়াত সব সময়ই সোচ্চার রয়েছে। এই অবস্থানের কারণেই একটি মহল জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার ধারাবাহিক সমালোচনায় লিপ্ত হয়েছে বলে তিনি দাবি করেন। আসন্ন নির্বাচনে জনগণ ‘নতুন ফ্যাসিবাদকে’ প্রত্যাখ্যান করবে মন্তব্য করে তিনি ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

জনসভা গুলোতে কক্সবাজার জেলার বিভিন্ন সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থীসহ জোটের স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *