ময়মনসিংহে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ সমাবেশ ও মিছিল ৫ দফা দাবি

ময়মনসিংহে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ সমাবেশ ও মিছিল | গণভোট ও ৫ দফা দাবি
ময়মনসিংহে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ সমাবেশ ও মিছিল | গণভোট ও ৫ দফা দাবি

নভেম্বরের মধ্যে গণভোট ও ৫ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ—লেভেল প্লেয়িং ফিল্ডের দাবিও জানায় সংগঠনটি

নভেম্বরের মধ্যে গণভোট ও ৫ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মহানগর জামায়াতে ইসলামী।

শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৩টা ৩০ মিনিটে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে সমাবেশ শেষে মিছিলটি শুরু হয়ে বড় মসজিদ এলাকা পেরিয়ে জিরো পয়েন্ট হয়ে ডিসি অফিসের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর আমীর, ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল। তিনি বলেন, “নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে এবং জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। তা না হলে দেশবাসী তা মেনে নেবে না।”

তিনি আরও বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে জাতীয় নির্বাচন দিতে হবে। বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থীদের ওপর হামলা হচ্ছে, পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে—এসব বন্ধ না হলে পরিণতি ভালো হবে না।”

মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর আব্দুল করিম, জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, মহানগর নায়েবে আমীর ও ময়মনসিংহ–৭ (ত্রিশাল) আসনের প্রার্থী আছাদুজ্জামান সোহেল, জেলা নায়েবে আমীর ও ফুলবাড়িয়া আসনের প্রার্থী অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন প্রমুখ।

বিক্ষোভ শেষে মিছিলে কর্মীরা “পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন”, “লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ” এবং “জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধের” দাবি সম্বলিত স্লোগান দেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর সহকারী সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম ও আনোয়ার হাসান সুজন, জেলা সহকারী সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজি, মহানগর অর্থ সম্পাদক গোলাম মহসিন খান, অফিস সেক্রেটারি খন্দকার আবু হানিফ, কর্মপরিষদ সদস্য ডা. আব্দুল আজিজ, ইঞ্জিনিয়ার আব্দুল বারী, মাস্টার হায়দার করিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *