ত্রিশালে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ত্রিশালে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মতবিনিময় সভায় বক্তৃতা করছেন আলহাজ্ব জয়নাল আবদীন
ত্রিশালে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মতবিনিময় সভায় বক্তৃতা করছেন আলহাজ্ব জয়নাল আবদীন

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (২৪ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বাগান ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল-১৫১) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জয়নাল আবদীন

বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদ আমিন, সাখুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ গোলাম ইয়াহিয়া, সাখুয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ চানু মিয়া, বিএনপি নেতা মুশফিকুর রহমান মানিক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *