সুন্দর নির্বাচন নিশ্চিত করতে সব সংস্থা ঐক্যবদ্ধ: সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান বলেছেন- একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশন, সরকার, প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী—সবাই আন্তরিকতার সাথে কাজ করছে। ফলে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সেনাপ্রধান আরো বলেন, নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে বিকাশের মতো ডিজিটাল মাধ্যমে অর্থ লেনদেন বা সন্দেহজনক ‘মানি ট্রানজেকশন’ হতে পারে-এমন আশঙ্কা রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করা হয়েছে।প্রতিটি নির্বাচনী এলাকায় কিছু অপরাধী থাকতে পারে যারা ভোটের দিন ব্যালট ছিনতাই, রিগিং কিংবা ভোটারদের পোলিং স্টেশনে যেতে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে। এসব অপতৎপরতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অপরাধ অনুযায়ী প্রয়োজন হলে আটক কিংবা মামলার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন সেনাপ্রধান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এর আগে রোববার (০২ ফেব্রুয়ারি) ময়মনসিংহ সফর করেন সেনাবাহিনী প্রধান। সফরকালে তিনি নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নাগরিক বান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ করেন। সভায় তিনি ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে নির্বাচনকে ঘিরে নিরাপত্তা পরিকল্পনা, দায়িত্ব পালনে নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় বিষয়ে আলোচনা হয়।

এ সময় সেনাপ্রধান পেশাদারিত্ব, ধৈর্য ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্ব দেন। পাশাপাশি ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

Related Posts

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

খালি পায়ে, হাতে ফুলের ডালা,হৃদয়ে শ্রদ্ধা ও ভালোবাসা—অমর একুশের প্রথম প্রহর মানুষের ঢল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ । শনিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস…

Continue reading
শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

বাংলাদেশের (নবনির্বাচিত) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র শুভেচ্ছাবার্তা ও একটি চিঠি তারেক রহমানের…

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক্সক্লুসিভ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে  উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

বিএনপির জয়ে দিল্লির দৃষ্টি ঢাকা মুখী

বিএনপির জয়ে দিল্লির দৃষ্টি ঢাকা মুখী

বিএনপির বিজয় গণতান্ত্রিক উত্তরণের ‘ঐতিহাসিক মাইলফলক’- ড.ইউনূস

বিএনপির বিজয় গণতান্ত্রিক উত্তরণের ‘ঐতিহাসিক মাইলফলক’- ড.ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ, চলছে ভোট গণনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ, চলছে ভোট গণনা