রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩০

রাজধানীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর মাধ্যমে গত ২৪ ঘণ্টায় মোট ৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (০২ ফেব্রুয়ারি) লালবাগ, গুলশান, সূত্রাপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, হাজারীবাগ, তুরাগ, চকবাজার, যাত্রাবাড়ী, রামপুরা, উত্তরখান ও বনানী থানা পুলিশের পৃথক অভিযানে এসব গ্রেফতার করা হয়।

থানা ভিত্তিক গ্রেফতার —লালবাগ থানা ০১ জন, গুলশান থানা ০২ জন, সূত্রাপুর থানা ০৩ জন, মোহাম্মদপুর থানা ০৪ জন, খিলগাঁও থানা ০১ জন, হাজারীবাগ থানা ০৯ জন, তুরাগ থানা ০১ জন, চকবাজার থানা ০১ জন, যাত্রাবাড়ী থানা ০৫ জন, রামপুরা থানা ০১ জন, উত্তরখান থানা ০১ জন এবং বনানী থানা ০১ জনকে গ্রেফতার করে।

ডিএমপি সূত্রে জানা যায়, গুলশান থানার অভিযানে গ্রেফতার ০২জনের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মোহাম্মদপুর থানার অভিযানে গ্রেফতার ০৪জনের হেফাজত থেকে দুটি হ্যান্ড গ্রেনেড, ককটেল সদৃশ ১১টি বস্তু, ০৯কেজি গান পাউডার এবং ১২৫ গ্রাম রাসায়নিক সদৃশ বস্তু জব্দ করা হয়।

এছাড়া তুরাগ থানার অভিযানে গ্রেফতার ০১ ব্যক্তির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ০২টি ম্যাগাজিন ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Related Posts

ত্রিশালে চাউল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ১৫ লাখ টাকা লুট

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সুসেন চন্দ্র সরকার (৬২) নামে এক চাউল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ও ১৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে ত্রিশাল…

Continue reading
হাদি হত্যা মামলা: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন রুবেল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান (হাদি) হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রুবেল আহমেদ ।এবং শনিবার তার জবানবন্দি রেকর্ড করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান । পরে তাকে কারাগারে…

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক্সক্লুসিভ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে  উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

বিএনপির জয়ে দিল্লির দৃষ্টি ঢাকা মুখী

বিএনপির জয়ে দিল্লির দৃষ্টি ঢাকা মুখী

বিএনপির বিজয় গণতান্ত্রিক উত্তরণের ‘ঐতিহাসিক মাইলফলক’- ড.ইউনূস

বিএনপির বিজয় গণতান্ত্রিক উত্তরণের ‘ঐতিহাসিক মাইলফলক’- ড.ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ, চলছে ভোট গণনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ, চলছে ভোট গণনা