তথ্য প্রযুক্তিঃ তথ্য প্রযুক্তির এই যুগে ব্যবহার কারী বা গ্রাহকদের উন্নত গতিশীল ডিজিটাল সেবা নিশ্চিত করার লক্ষ্যে মাসিক মূল্য সম্পূর্ণ পরিবর্তন না করে বিটিসিএল এর সকল বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে ৩ গুণ গতি বৃদ্ধি করেছে বিটিসিএল।
নতুন এই উদ্যোগের ফলে গ্রাহকরা একই খরচে আগের থেকে অনেক বেশি গতির ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারবেন, যা গ্রাহকদের অনলাইনে শিক্ষা, অফিসের কাজ, ভিডিও দেখা, গেমিং খেলা এবং স্মার্ট সেবা ব্যবহারে নতুন মাত্রা যোগ করবে।
প্যাকেজ আপগ্রেডের সংক্ষিপ্ত বিবরণ:
✅ প্যাকেজ আপগ্রেড তালিকা:
🔹 ৩৯৯ টাকায় ৫ এমবিপিএস থেকে ২০ এমবিপিএস
🔹 ৫০০ টাকায় ১২ এমবিপিএস থেকে ২৫ এমবিপিএস
🔹 ৫০০ টাকায় ১৫ এমবিপিএস (ক্যাম্পাস) থেকে ৫০ এমবিপিএস
🔹 ৮০০ টাকায় ১৫ এমবিপিএস থেকে ৫০ এমবিপিএস
🔹 ১০৫০ টাকায় ২০ এমবিপিএস থেকে ১০০ এমবিপিএস
🔹 ১১৫০ টাকায় ২৫ এমবিপিএস থেকে ১২০ এমবিপিএস
🔹 ১৩০০ টাকায় ৩০ এমবিপিএস থেকে ১৩০ এমবিপিএস
🔹 ১৫০০ টাকায় ৪০ এমবিপিএস থেকে ১৫০ এমবিপিএস
🔹 ১৭০০ টাকায় ৫০ এমবিপিএস থেকে ১৭০ এমবিপিএস
বিটিসিএল মনে করে এই উদ্যোগের গ্রাহকদের আরও নির্ভরযোগ্য, দ্রুতগতি এবং মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিত করবে এবং দেশের আরও এগিয়ে নেবে ডিজিটাল যুগের দিকে।












