স্টাফ রিপোর্টার | ময়মনসিংহঃ ময়মনসিংহ শহরের চরপাপাড়া এলাকার সেফওয়ে ডায়াগনস্টিক কমপ্লেক্সে’র তিন কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে তারা হলো আলমগীর, স্মরণ ও মানিক। অভিযোগ দায়ের করেছেন কমপ্লেক্সে’র দুই নারী কর্মকর্তা, রক্সি ও বৃষ্টি।
অভিযোগে হলো, তারা তিন মাসে যাবত বেতন পায়নি। বেতন দাবি করলে তাদেরকে অফিস কক্ষে কুপ্রস্তাব এবং আপত্তিকর স্পর্শে’র চেষ্টা করা হয়। এ বিষয়টি ময়মনসিংহ কোতোয়ালি থানায় দাখিল করা হয়।
অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে বলে, বেতন সমস্যা ছাড়া অন্য কোনো ঘটনার ভিত্তি নেই এখানে। পুলিশ ফাড়ীতে আলোচনার শেষে, বুধবার বিকালে তদন্ত কর্মকর্তার মধ্যস্থতায় আপোষ মিমাংসা হয়েছে। রক্সি ও বৃষ্টি জানিয়েছেন, বিষয়টি এখন স্থানীয় পুলিশের তত্ত্বাবধানে সমাধান হয়েছে।












