ময়মনসিংহের ত্রিশালে দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন

সুতিয়া ডেস্কঃ ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ অলিম্পিক কমপ্লেক্স নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে। ১লা ফেব্রুয়ারি (রোববার) দুপুরে (চেলেরঘাট নামকস্থানে সামরিক প্রশিক্ষণ এলাকায়) প্রায় ১৭৩ একর জায়গাজুড়ে নির্মিতব্য এই কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, দীর্ঘদিন ধরেই দেশে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ অলিম্পিক কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা ছিল। বিভিন্ন স্থানে জায়গা নির্ধারণের উদ্যোগ নেওয়া হলেও নানা সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি। পরবর্তীতে আর্মি ট্রেনিং স্কুলের পার্শ্ববর্তী এলাকাকে উপযুক্ত হিসাবে নির্বাচন করা হয়, যাতে ক্রীড়াবিদদের প্রশিক্ষণ, তদারকি ও ব্যবস্থাপনা সহজ হয়। এই কমপ্লেক্স জাতীয় পর্যায়ে খেলাধুলার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরো জানান, ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এই কমপ্লেক্সে আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেনাবাহিনী ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতার ভিত্তিতেই এ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। আধুনিক নকশা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করতে বিদেশি স্থপতিদেরও যুক্ত করা হচ্ছে।

সেনাবাহিনী প্রধান বলেন, প্রকল্প বাস্তবায়নে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে অনুদান পাওয়ার বিষয়ে ইতিবাচক প্রত্যাশা রয়েছে। তিনি আরও বলেন, খেলাধুলা যুবসমাজকে অপরাধ ও মাদকাসক্তি থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করে। ভবিষ্যতে এই কমপ্লেক্স এশিয়ান গেমসের মতো বড় আন্তর্জাতিক আসর আয়োজনের সক্ষমতা অর্জন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। এবং ঢাকা থেকে শাটল ট্রেন চালু করা গেলে কমপ্লেক্সে যাতায়াত আরও সহজ হবে।

ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃমাহবুব-উল-আলম, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জোবায়দুর রহমান রানা এবং প্রকল্প পরিচালক কর্নেল কুতুব উদ্দিন খানসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।

Related Posts

টি-টোয়েন্টি বিশ্বকাপে রাজনীতি: আইসিসি, ভারত ও বাংলাদেশের কঠিন বাস্তবতা

বিশ্ব ক্রিকেটে রাজনীতি নতুন কিছু নয়। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ আবারও প্রশ্ন তুলেছে—আন্তর্জাতিক ক্রিকেটে সিদ্ধান্তগুলো কতটা ন্যায্যতা ও সমতার ভিত্তিতে নেওয়া হচ্ছে। পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ না…

Continue reading
বাংলাদেশ বহিষ্কারে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অনিশ্চয়তা

 স্পোর্টস ডেস্কঃ আইসিসি বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বহিষ্কারের ঘটনায় টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং আগামী সপ্তাহের আগে চূড়ান্ত সিদ্ধান্ত…

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক্সক্লুসিভ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে  উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

বিএনপির জয়ে দিল্লির দৃষ্টি ঢাকা মুখী

বিএনপির জয়ে দিল্লির দৃষ্টি ঢাকা মুখী

বিএনপির বিজয় গণতান্ত্রিক উত্তরণের ‘ঐতিহাসিক মাইলফলক’- ড.ইউনূস

বিএনপির বিজয় গণতান্ত্রিক উত্তরণের ‘ঐতিহাসিক মাইলফলক’- ড.ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ, চলছে ভোট গণনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ, চলছে ভোট গণনা