ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশেও বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার চলছে’ — তারেক রহমান

সিসিইউতে খালেদা জিয়া: দেশবাসীর দোয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
সিসিইউতে খালেদা জিয়া: দেশবাসীর দোয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ২ নভেম্বর ২০২৫

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশেও বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২ নভেম্বর) রাতে ঢাকার গুলশানে একটি হোটেলে বিএনপির প্রবাসী সদস্যদের জন্য অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

‘বিজয় ঠেকাতে চলছে অপকৌশল’

তারেক রহমান বলেন,

“শুধুমাত্র বিএনপির বিজয় ঠেকাতে গিয়ে পতিত পলাতক স্বৈরাচার দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। দেশের নির্বাচন ব্যবস্থাকে বিগত ১৫ বছর সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল। উদ্বেগ এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে।”

তিনি বলেন,

“আমি বিশ্বাস করি, বাংলাদেশে জাতীয়তাবাদে বিশ্বাসী প্রতিটি মানুষ ঐক্যবদ্ধ থাকলে বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা সম্ভব নয়।”

‘নির্বাচন নিয়ে সংশয় গণতন্ত্রের পথে বাধা’

তারেক রহমান বলেন, পতিত শাসনামলে জনগণের নির্বাচনের প্রতি কোনো আগ্রহ ছিল না। তবে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ও জনগণের মনে “নির্বাচন যথাসময়ে হবে কি না” — এমন প্রশ্ন বাড়ছে।

“ নির্বাচন অনুষ্ঠান নিয়ে গণমনে সংশয়/সন্দেহ গণতন্ত্র উত্তরণের পথকে সংকটপূর্ণ করে তুলতে পারে,” বলেন তিনি।

‘বিএনপি ছাড় দিয়ে ঐক্য বজায় রেখেছে’

বিএনপি সবসময় ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার চেষ্টা করেছে উল্লেখ করে তারেক রহমান বলেন,

“একটি দায়িত্বশীল গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি শুরু থেকেই সর্বোচ্চ ছাড় দিয়ে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার পথ বেছে নিয়েছে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকেও আমাদের অবস্থান থেকে যথাসাধ্য সহযোগিতা করে আসছি। অথচ একের পর এক নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে সংকটাপন্ন করা হচ্ছে।”

তিনি সতর্ক করে বলেন,

“কৌশলও অপকৌশলের পার্থক্য বুঝতে না পারলে অগণতান্ত্রিক শক্তির কাছে আত্মসমর্পণের ঝুঁকি তৈরি হতে পারে।”

️ ‘৩০০ আসনে প্রার্থী চূড়ান্তের পথে’

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সব প্রস্তুতি সম্পন্ন করছে বলে জানান তারেক রহমান।

“দেশের ৩০০টি আসনে বিএনপির দলীয় প্রার্থী বা বিএনপি সমর্থিত প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত ধাপে রয়েছে,” তিনি বলেন।

জনসমর্থিত দল হিসেবে অনেক আসনে একাধিক যোগ্য প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করছেন জানিয়ে তিনি বলেন,

“যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের সঙ্গী ছিলেন, এমন অন্য দলের প্রার্থীদেরও বিএনপি সমর্থন দেবে। ফলে কিছু আসনে আমাদের প্রার্থীরা মনোনয়ন বঞ্চিত হতে পারেন।”

তিনি সকল নেতাকর্মীকে দলের সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানান এবং বলেন,

“দেশ ওজনগণের স্বার্থেই বাস্তবতা মেনে নিতে হবে। দলের সিদ্ধান্তই চূড়ান্ত।”

️ ‘গুপ্ত স্বৈরাচারদের বিষয়ে সতর্ক থাকতে হবে’

তারেক রহমান আরও বলেন,

“আপনাদের চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষা নিয়ে গুপ্ত স্বৈরাচারেরা ওত পেতে রয়েছে। নিজেদের মধ্যে বিবাদ-বিরোধ সৃষ্টি হলে প্রতিপক্ষ সুযোগ নেবে। তাই ঐক্যবদ্ধ থাকুন।”

️ ‘বিএনপি গণতন্ত্রকামী জনগণের দল’

বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে দেশি–বিদেশি ষড়যন্ত্রের শিকার হওয়ার দাবি করে তিনি বলেন,

“বিএনপির প্রতি গণতন্ত্রকামী জনগণের অকুণ্ঠ সমর্থনের কারণেই ষড়যন্ত্রকারীরা অধিকাংশ সময় ব্যর্থ হয়েছে। গণতন্ত্রকামী জনগণের কাছে বিএনপি একটি বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে তার জনপ্রিয়তার ধারা ধরে রেখেছে।”

সূত্র: বিএনপি ভার্চ্যুয়াল অনুষ্ঠান, লেকশোর হোটেল, গুলশান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *