পুনরায় জামায়াতে ইসলামী’র আমীর নির্বাচিত ডা. শফিকুর রহমান

পুনরায় জামায়াতে ইসলামী’র আমীর নির্বাচিত ডা. শফিকুর রহমান
পুনরায় জামায়াতে ইসলামী’র আমীর নির্বাচিত ডা. শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র অভ্যন্তরীণ নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে ডা. শফিকুর রহমান পুনরায় দলটির আমীর নির্বাচিত হয়েছেন। তিনি ২০২৬-২০২৮ মেয়াদে সংগঠনের নেতৃত্ব দেবেন।

রোববার (২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম শনিবার (১ নভেম্বর) রাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের রুকনদের (সদস্যদের) অংশগ্রহণে গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে শনিবার রাতে ঘোষিত ফলাফলে দেখা যায়, সর্বাধিক ভোট পেয়ে ডা. শফিকুর রহমান আবারও জামায়াতে ইসলামী’র আমীর হিসেবে নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *