স্টাফ রিপোর্টার/ ঢাকাঃ ঢাকা আদালতের বিশেষ জজ-৫ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজউকে’র সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমকে প্লট বরাদ্দ দুর্নীতি’র তিনটি মামলায় ২১ বছরের কারাদণ্ড দিয়েছে।
রায়ে প্রকাশের দিন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের নিরাপত্তা জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যদে’র মোতায়েন করা হয়। আদালতে গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি খুরশীদ আলমে’র পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।
দুদক প্রসিকিউটর খান মো. মাইনুল হাসান (লিপন) জানিয়েছেন, তারা আসামিদে’র বিরুদ্ধে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড দাবি করেছিলেন। অপরদিকে খুরশীদ আলমে’র আইনজীবী শাহীনুর রহমান বলেন, দুদক তার ক্লায়েন্টের বিরুদ্ধে প্রমাণ দেখাতে সক্ষম হয়নি।
মামলা’র সূত্রে জানা গেছে, ২০২৫ সালে’র জানুয়ারিতে দুদক পৃথকভাবে ৬টি মামলা দায়ের করে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল,বোন শেখ রেহানা, রেহানা’র মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ আরও অনেককেই আসামি করা হয়।
শেখ পরিবারে’র বাইরে আসামিদে’র মধ্যে রয়েছেন: জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে’র উচ্চপদস্থ কর্মকর্তারা, রাজউকে’র সাবেক চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং প্রধানমন্ত্রীর সাবেক সচিব সালাউদ্দিন।
মামলার অভিযোগে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে অযোগ্য ভাবে প্লট বরাদ্দ নিয়েছেন।












