কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম পড়ে শোনান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঘোষিত তালিকা অনুযায়ী, কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে বিএনপির প্রার্থী হিসেবে ফজলুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে।

এছাড়া দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসন্ন নির্বাচনে বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৬ আসন থেকে।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,

“দীর্ঘ ১৬ বছর পর আমরা আগামী ফেব্রুয়ারি মাসে গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। এ নির্বাচনকে সামনে রেখে প্রায় ২৩৫ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। যেসব আসনে যুগপৎ আন্দোলনের সহযোগী দলের প্রার্থী ঘোষণা করা হবে, বিএনপি সেখানে সমন্বয় করবে।”

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা—ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, আর ডিসেম্বরের শুরুতেই তফসিল ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *