দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ১৭(ছ) ধারা অনুসারে ত্রিশালে ৯ সদস্যবিশিষ্ট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন করা হয়েছে। কমিটির লক্ষ্য হলো দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধি ও সততা ও নিষ্ঠাবোধ গড়ে তোলা।
কমিটির নতুন সদস্যরা:
- সভাপতি: এ.কে.এম কামরুল হাসান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, ত্রিশাল সরকারি নজরুল একাডেমি।
- সহ সভাপতি: সালমা আক্তার, সমাজকর্মী।
- সহ সভাপতি: রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, বড়মা উচ্চ বিদ্যালয়।
- সাধারণ সম্পাদক: শাহ্ মো: মাহবুব হাসান, শিক্ষক, চকরামপুর কামিল মাদ্রাসা।
- সদস্য: মুরসালিনা আক্তার, শরীরচর্চা শিক্ষক, কালির বাজার স্কুল এন্ড কলেজ।
- সদস্য: ফাতেমা তুজ জোহরা, সহকারী শিক্ষক, আখরাইল উচ্চ বিদ্যালয়।
- সদস্য: মো: ইমদাদুল হক হিজবুল্লাহ, ইমাম, উপজেলা পরিষদ।
- সদস্য: এইচ এম জোবায়ের হোসেন, এনজিওকর্মী ও উদ্যোক্তা।
- সদস্য: আব্দুল্লাহ আল ফাহাদ, সংস্কৃতিকর্মী।
কমিটি জেলা ও উপজেলা পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।