ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | ময়মনসিংহ
রবিবার, ৯ নভেম্বর ২০২৫

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও জাতীয় শ্রমিক লীগের সাতজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ
গ্রেপ্তারদের মধ্যে জাতীয় শ্রমিক লীগ (ত্রিশাল শাখা)-এর সহ-সভাপতি জয়নাল আবেদীন রয়েছেন।

পুলিশ জানায়, গত তিন দিনে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সম্প্রতি ত্রিশাল থেকে ঢাকার উত্তরা পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন নিষিদ্ধ সংগঠনগুলোর এসব নেতাকর্মী। এ তথ্যের ভিত্তিতে গোপন সংবাদের ওপর অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালিত হয় ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আখতার উল আলমের নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে
ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের নেতৃত্বে থানার একটি টিম টানা তিন দিন—৭, ৮ ও ৯ নভেম্বর—উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা রাজধানীর বিভিন্ন স্থানে শতাধিক কর্মী নিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের নেতৃত্ব দিতেন
ওসি মনসুর আহমেদ বলেন,

“গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে অন্তর্বর্তীকালীন সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে অপপ্রচারে লিপ্ত ছিল।”

পুলিশ কর্মকর্তারা আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে

Related Posts

ত্রিশালে চাউল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ১৫ লাখ টাকা লুট

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সুসেন চন্দ্র সরকার (৬২) নামে এক চাউল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ও ১৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে ত্রিশাল…

Continue reading
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩০

রাজধানীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর মাধ্যমে গত ২৪ ঘণ্টায় মোট ৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (০২ ফেব্রুয়ারি) লালবাগ, গুলশান, সূত্রাপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, হাজারীবাগ, তুরাগ, চকবাজার,…

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক্সক্লুসিভ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে  উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

বিএনপির জয়ে দিল্লির দৃষ্টি ঢাকা মুখী

বিএনপির জয়ে দিল্লির দৃষ্টি ঢাকা মুখী

বিএনপির বিজয় গণতান্ত্রিক উত্তরণের ‘ঐতিহাসিক মাইলফলক’- ড.ইউনূস

বিএনপির বিজয় গণতান্ত্রিক উত্তরণের ‘ঐতিহাসিক মাইলফলক’- ড.ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ, চলছে ভোট গণনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ, চলছে ভোট গণনা