তামিম-ইমনের রেকর্ড জুটি, নাটকীয়তায়ও জয়ের হাসি টাইগারদের

স্পোর্টস ডেস্ক | সুতিয়া নিউজ 

এশিয়া কাপের পর দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ম্যাচেও আফগানিস্তানকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। দেড় শতাধিক রানের লক্ষ্যে ব্যাট হাতে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন।

মাত্র ১১.৪ ওভারেই ১০৯ রানের জুটি গড়ে ফেলেন তারা। টি-টোয়েন্টিতে এটাই তাদের দ্বিতীয় শতরানের পার্টনারশিপ হলেও আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো ১০০ রানের জুটি গড়ল বাংলাদেশ। এর আগে রশিদ খানদের বিপক্ষে দীর্ঘ ৪২১৮ দিনের লড়াইয়ে এমন জুটি দেখা যায়নি।

এর আগে আফগানদের বিপক্ষে সবচেয়ে বড় জুটি ছিল মাহমুদউল্লাহ-মুশফিকের ৮৪ রানের (২০১৮ সালে), যদিও সে ম্যাচে এক রানে হেরেছিল বাংলাদেশ। ওপেনিংয়ে সর্বোচ্চ জুটি ছিল লিটন দাস ও আফিফ হোসেনের, ২০২৩ সালে সিলেটে করা ৬৭ রানের পার্টনারশিপ।

তবে এবার রেকর্ড গড়া জুটির পরও সহজ জয় ধরা দেয়নি। শেষ দিকে মাত্র ৯ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা। শেষ পর্যন্ত নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের ১৮ বলে ৩৫ রানের জুটিতে ভর করে ৪ উইকেটের জয় নিশ্চিত করে জাকের আলীর দল।

Related Posts

টি-টোয়েন্টি বিশ্বকাপে রাজনীতি: আইসিসি, ভারত ও বাংলাদেশের কঠিন বাস্তবতা

বিশ্ব ক্রিকেটে রাজনীতি নতুন কিছু নয়। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ আবারও প্রশ্ন তুলেছে—আন্তর্জাতিক ক্রিকেটে সিদ্ধান্তগুলো কতটা ন্যায্যতা ও সমতার ভিত্তিতে নেওয়া হচ্ছে। পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ না…

Continue reading
ময়মনসিংহের ত্রিশালে দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন

সুতিয়া ডেস্কঃ ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ অলিম্পিক কমপ্লেক্স নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে। ১লা ফেব্রুয়ারি (রোববার) দুপুরে (চেলেরঘাট নামকস্থানে সামরিক প্রশিক্ষণ এলাকায়) প্রায় ১৭৩ একর জায়গাজুড়ে নির্মিতব্য এই কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর…

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক্সক্লুসিভ

আইসিটির চিফ প্রসিকিউটর পদে পরিবর্তনের উদ্যোগ, আলোচনায় আমিনুল ইসলাম

আইসিটির চিফ প্রসিকিউটর পদে পরিবর্তনের উদ্যোগ, আলোচনায় আমিনুল ইসলাম

মার-এ-লাগোতে প্রবেশচেষ্টা, সিক্রেট সার্ভিসের গুলিতে যুবক নিহত

মার-এ-লাগোতে প্রবেশচেষ্টা, সিক্রেট সার্ভিসের গুলিতে যুবক নিহত

আদানির ‘অসম’ বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনায় সরকার

আদানির ‘অসম’ বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনায় সরকার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে  উচ্চকক্ষে এগিয়ে বিএনপি