জুলাই গণহত্যা মামলার রায়: ইন্টারপোল রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানিয়েছেন, জুলাই গণহত্যা মামলার রায় ঘোষণার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিষয়ে ইন্টারপোল রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রসিকিউটর তামিম বলেন, মৃত্যুদণ্ডের আদেশের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম এবং মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের কাছে পাঠানোর কার্যক্রম চলছে। এসব নথি কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে পাঠানো হবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় চাইলে আপিল বিভাগে চ্যালেঞ্জ করা যাবে। এজন্য সংশ্লিষ্টদের ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণ করে আপিল দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তারা আত্মসমর্পণ না করলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলকে মৃত্যুদণ্ড সংক্রান্ত তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

প্রসিকিউটর তামিমের মতে, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে রেড নোটিশ পাঠানো হলে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়টিও পররাষ্ট্র মন্ত্রণালয় দেখভাল করবে।

Related Posts

ত্রিশালে চাউল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ১৫ লাখ টাকা লুট

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সুসেন চন্দ্র সরকার (৬২) নামে এক চাউল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ও ১৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে ত্রিশাল…

Continue reading
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩০

রাজধানীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর মাধ্যমে গত ২৪ ঘণ্টায় মোট ৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (০২ ফেব্রুয়ারি) লালবাগ, গুলশান, সূত্রাপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, হাজারীবাগ, তুরাগ, চকবাজার,…

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক্সক্লুসিভ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে  উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

বিএনপির জয়ে দিল্লির দৃষ্টি ঢাকা মুখী

বিএনপির জয়ে দিল্লির দৃষ্টি ঢাকা মুখী

বিএনপির বিজয় গণতান্ত্রিক উত্তরণের ‘ঐতিহাসিক মাইলফলক’- ড.ইউনূস

বিএনপির বিজয় গণতান্ত্রিক উত্তরণের ‘ঐতিহাসিক মাইলফলক’- ড.ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ, চলছে ভোট গণনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ, চলছে ভোট গণনা