উদয়পুরে ডেস্টিনেশন ওয়েডিং! ফেব্রুয়ারিতেই বিয়ে বিজয়-রশ্মিকার?

উদয়পুরে ডেস্টিনেশন ওয়েডিং! ফেব্রুয়ারিতেই বিয়ে বিজয়-রশ্মিকার
উদয়পুরে ডেস্টিনেশন ওয়েডিং! ফেব্রুয়ারিতেই বিয়ে বিজয়-রশ্মিকার

বিনোদন ডেস্ক:
দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডারশ্মিকা মান্দানার প্রেম, বাগদান ও বিয়ে নিয়ে টলিউড থেকে বলিউড পর্যন্ত চলছে তুমুল গুঞ্জন। শোনা যাচ্ছে, আগামী বছরের ফেব্রুয়ারিতেই নাকি চার হাত এক হবে এই তারকা জুটির।

বলিউড সূত্রের দাবি, রাজস্থানের উদয়পুরের এক ঐতিহ্যবাহী প্যালেসে বসবে তাদের বিয়ের আসর। তবে বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি বিজয় কিংবা রশ্মিকা কেউই।

সম্প্রতি রশ্মিকার হাতে দেখা বাগদানের আংটি নতুন করে গুঞ্জনের জন্ম দিয়েছে। যদিও শুক্রবার মুক্তিপ্রাপ্ত তার নতুন ছবি ‘গার্লফ্রেন্ড’–এর প্রচারে এসে তিনি বিয়ে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন এবং এবার প্রথমবারের মতো খোলামেলা উত্তর দেন এই অভিনেত্রী।

রশ্মিকা বলেন, “আমি এমন একজন সঙ্গী চাই, যিনি আমার সবচেয়ে ভালো বন্ধু হবেন। যার সঙ্গে হাসতে, ঝগড়া করতে, মন খুলে কথা বলতে পারব। সম্পর্কের মধ্যে যেন খোলামেলা ভাব থাকে এবং দুজনেই যেন একে অপরকে সমৃদ্ধ করতে পারি।”

সাংবাদিকরা যখন জানতে চান, এই আদর্শ সঙ্গী কি বিজয় দেবেরাকোন্ডা?—রশ্মিকা তখন মিষ্টি হেসে জবাব দেন, “আমি কী আর বলব, আপনারাই তো সব জানেন! হয়তো বিজয়কেই বিয়ে করব আমি।”

শোনা যাচ্ছে, আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে উদয়পুরে ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা করেছেন এই তারকা যুগল। যদিও তারা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

সেলিব্রিটি বিয়ের মতোই এবারও দিনক্ষণ গোপন রাখা হতে পারে, তবে প্রস্তুতির ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া নতুন কিছু নয়। তাই সত্যিই ওই দিন সাতপাকে বাঁধা পড়ছেন কি না, তা জানতে অপেক্ষা ফেব্রুয়ারির শেষ পর্যন্তই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *