২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান, রাজনৈতিক অঙ্গনে উৎসবের আমেজ

সুতিয়া নিউজঃ সূদীর্ঘ ২২ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসছেন ময়মনসিংহে। এই সফরকে ঘিরে ময়মনসিংহের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উত্তেজনা ও উৎসবমুখর পরিবেশ। এর আগে ২০০৩ সালে রোড মার্চ কর্মসূচিতে সর্বশেষ ময়মনসিংহ সফর করে ছিলেন । দুই দশকেরও বেশি সময় পর প্রিয় নেতাকে দেখার সুযোগে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে গভীর কৌতূহল ও প্রত্যাশা।

দলীয় নেতাকর্মীদের সাথে সাধারণ মানুষও এই সফরকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্ত হিসেবে দেখছেন। কারও কাছে এটি পুনরাবৃত্তি, আবার কারও কাছে নতুন করে আশার সঞ্চার। ফলে তারেক রহমানের এই সফরকে শুধু একটি নির্বাচনী কর্মসূচি নয়, বরং ময়মনসিংহের রাজনৈতিক ইতিহাসে একটি আবেগঘন অধ্যায় ।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সফর উপলক্ষে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে বিশাল জনসভার প্রস্তুতি নেওয়া হয়েছে।

জনসভা সফল করতে বিভাগীয় সাংগঠনিক টিম গঠন করা হয়েছে। জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগর বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে নিয়মিত প্রচার কার্যক্রম ও উপজেলা ভিত্তিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে।

ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট এম এ হান্নান খান বলেন, তারেক রহমানের আগমন দলকে নতুনভাবে উদ্দীপিত করেছে এবং জনগণের মধ্যে আশার সঞ্চার করেছে। সকলকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করা হবে।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন জানান, সর্বশেষ ২০০৩ সালে তারেক রহমান ময়মনসিংহ সফর করেছিলেন। দীর্ঘ ২২ বছর পর আবার এই প্রত্যাবর্তন ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছে।

দলীয় সূত্র আরও জানায়, মঙ্গলবার দুপুর ২টায় সার্কিট হাউস মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। একই মঞ্চে ময়মনসিংহ বিভাগের চার জেলার বিএনপি মনোনীত ২৪ জন সংসদ সদস্য প্রার্থীকে জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে।

এদিকে জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, পর্যাপ্ত পুলিশ মোতায়েন, গোয়েন্দা নজরদারি এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে, যাতে জনসাধারণের চলাচলে কোনো ধরনের বিঘ্ন না ঘটে।

এই নিউজ লেখার সময় তারেক রহমান সভাস্থলে উপস্থিত হয়েগেছেন বলে জানা যায়।

Related Posts

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার…

Continue reading
আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

ডাঃ শফিকুর রহমান বলেছেন, ‘জাতীয় স্বার্থের বিষয়ে আমরা নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা প্রদান করব, তবে একটি আদর্শিক বিরোধী দল হিসেবে আমাদের সাংবিধানিক দায়িত্ব পালনে আমরা আপসহীন থাকব।’ রোববার রাতে তারেক…

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক্সক্লুসিভ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে  উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

বিএনপির জয়ে দিল্লির দৃষ্টি ঢাকা মুখী

বিএনপির জয়ে দিল্লির দৃষ্টি ঢাকা মুখী

বিএনপির বিজয় গণতান্ত্রিক উত্তরণের ‘ঐতিহাসিক মাইলফলক’- ড.ইউনূস

বিএনপির বিজয় গণতান্ত্রিক উত্তরণের ‘ঐতিহাসিক মাইলফলক’- ড.ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ, চলছে ভোট গণনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ, চলছে ভোট গণনা