ত্রিশালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ত্রিশালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
ত্রিশালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদক:
নানা আয়োজনে ময়মনসিংহের ত্রিশালে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে শনিবার (৮ নভেম্বর) বিকেলে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌর শহরের লেকেরপাড় এলাকা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গো-হাটা বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন

ত্রিশাল উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রা ও সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম রব্বানী বাদল

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদ আমিন,
উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক গোলাম ফারুক স্বপন,
পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক বজলুল করীম শাহিন,
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম,
পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রুবায়েত হোসেন শামীম,
উপজেলা যুবদলের সাবেক সভাপতি জুলফিকার হায়দার ভুট্টো,
জেলা উলামা দলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন শামীম এবং
উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শফিকুল আলম শোভা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *