গুম ও হত্যা মামলায় সেনা কর্মকর্তাদের পক্ষে থেকে সরে দাঁড়ালেন ব্যারিস্টার সরোয়ার

গুম ও হত্যা মামলায় সেনা কর্মকর্তাদের পক্ষে থেকে সরে দাঁড়ালেন ব্যারিস্টার সরোয়ার
গুম ও হত্যা মামলায় সেনা কর্মকর্তাদের পক্ষে থেকে সরে দাঁড়ালেন ব্যারিস্টার সরোয়ার

স্টাফ রিপোর্টার:
পেশাগত অসদাচরণ এড়াতে গুমের দুই মামলা ও রামপুরায় ২৮ জনকে হত্যার মামলায় সেনা কর্মকর্তাদের পক্ষে আইনজীবী হিসেবে নাম প্রত্যাহার করেছেন ব্যারিস্টার এম সরোয়ার হোসেন।
রোববার সকালে ট্রাইব্যুনাল-১ এ ওকালতনামা প্রত্যাহারের আবেদন করেন তিনি।

ব্যারিস্টার সরোয়ার বলেন, “আমি গুমের অভিযোগ দায়ের করেছিলাম আর সেখানে গ্রেপ্তার হওয়া ১৫ কর্মকর্তার একজন রয়েছেন। তাই এই মামলাগুলোতে আইনি লড়াইয়ে থাকছি না।”

এর আগে ২২ অক্টোবরের শুনানিতে তিনি সেনা কর্মকর্তাদের পক্ষে উপস্থিত হয়ে তাদের ‘নির্দোষ’ বলে দাবি করেছিলেন ট্রাইব্যুনালে।

উল্লেখ্য, ২১ অক্টোবর গুমের দুটি মামলায় সাবেক ১৩ জন সেনা কর্মকর্তা ও রামপুরায় ২৮ জনকে হত্যার অভিযোগে ২ জন বর্তমান সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *