জামায়াত নেতা তাহের: নির্বাচনের আগে গণভোট দিতে হবে, বিএনপি আবার প্যাঁচ লাগিয়েছে

স্টাফ রিপোর্টার:
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করতে হবে। বিএনপি জনগণের চাপে গণভোটে রাজি হলেও এখন আবার “প্যাঁচ লাগানোর” চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন জামায়াত নেতা তাহের।

তিনি বলেন, “আমরা সরলভাবে বলছি— আগে গণভোট, পরে নির্বাচন। বিএনপি এখন একসাথে দুইটি আয়োজনের কথা বলছে, যা সংবিধানগতভাবে জটিলতা তৈরি করতে পারে।”

তাহের জানান, জামায়াত প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে দীর্ঘ আলোচনায় ৮০টিরও বেশি সংস্কার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। “এসব সংস্কার দ্রুত আইনি ভিত্তি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে,” বলেন তিনি।

তিনি আরও বলেন, “জুলাই সনদকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে একটি প্রশাসনিক আদেশের মাধ্যমে। প্রেসিডেন্ট নয়, প্রধান উপদেষ্টাই এই ঘোষণা দেবেন— এটাই আমাদের অবস্থান।”

জামায়াত নেতা অভিযোগ করেন, প্রশাসন, পুলিশ ও সচিবালয়ে এখনও একটি রাজনৈতিক দলের প্রভাব রয়ে গেছে। “নিরপেক্ষ পরিবেশে ভোট আয়োজনের জন্য লটারি সিস্টেমে কর্মকর্তাদের পদায়ন হলে আপত্তি নেই, তবে যেন কোনো অদৃশ্য প্রভাব না থাকে,” বলেন তাহের।

বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, রফিকুল ইসলাম খানহামিদুর রহমান আযাদ

  • Related Posts

    আইসিটির চিফ প্রসিকিউটর পদে পরিবর্তনের উদ্যোগ, আলোচনায় আমিনুল ইসলাম

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)–এর চিফ প্রসিকিউটর পদে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। বর্তমান চিফ প্রসিকিউটর (তাজুল ইসলাম)–এর পরিবর্তে নতুন একজনকে নিয়োগ দেওয়ার বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। সম্ভাব্য প্রার্থী…

    Continue reading
    এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    এক্সক্লুসিভ

    আইসিটির চিফ প্রসিকিউটর পদে পরিবর্তনের উদ্যোগ, আলোচনায় আমিনুল ইসলাম

    আইসিটির চিফ প্রসিকিউটর পদে পরিবর্তনের উদ্যোগ, আলোচনায় আমিনুল ইসলাম

    মার-এ-লাগোতে প্রবেশচেষ্টা, সিক্রেট সার্ভিসের গুলিতে যুবক নিহত

    মার-এ-লাগোতে প্রবেশচেষ্টা, সিক্রেট সার্ভিসের গুলিতে যুবক নিহত

    আদানির ‘অসম’ বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনায় সরকার

    আদানির ‘অসম’ বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনায় সরকার

    মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

    মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

    ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

    ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

    শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

    শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

    এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

    এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

    আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

    আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

    সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

    সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

    জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

    জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে  উচ্চকক্ষে এগিয়ে বিএনপি