বিএনপির প্রার্থী বাছাই: ডিজিটাল ডেটাবেজ ও স্বয়ংক্রিয় র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে

ঢাকা প্রতিবেদক | ঢাকা

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই সময়কে সামনে রেখে বিএনপি দল নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতি শুরু করেছে। পাশাপাশি প্রার্থী বাছাই ও মনোনয়নে চুলচেরা বিশ্লেষণ চলছে দলের হাইকমান্ডের পর্যবেক্ষণে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এবার প্রার্থীর সাক্ষাৎকার বা তদবির নয়, বরং নিজস্ব আমলনামা তথ্য এবং ডিজিটাল পর্যবেক্ষণে প্রাপ্ত তথ্যই মনোনয়নের মূল ভিত্তি হবে। দলের ডেটাবেজে ৫টি যোগ্যতা এবং ৫টি অযোগ্যতার মানদণ্ড রাখা হয়েছে। এই তথ্য পূরণ করলে সংশ্লিষ্ট প্রার্থীর জন্য স্বয়ংক্রিয় র‌্যাংকিং তৈরি হবে, যা মনোনয়ন নির্ধারণ কমিটিকে সরবরাহ করা হবে।

অযোগ্যতার ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে:

  • কখনো দলের সঙ্গে বিদ্রোহ ছিল কি না
  • রাজনৈতিক মামলা বা ফৌজদারি অপরাধের তথ্য
  • গত ১৫ বছরে আওয়ামী লীগ থেকে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সুবিধা নেওয়া হয়েছে কি না
  • ৫ আগস্ট ২০২৪-এর পর স্থানীয় রাজনীতিতে অপরাধে সম্পৃক্ততা
  • নির্বাচনি এলাকায় গ্রহণযোগ্যতা

প্রার্থী বাছাইয়ে অতীত রাজনৈতিক কর্মকাণ্ড, সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিতি, জনসম্পৃক্ততা, সাংগঠনিক কর্মদক্ষতা, পারিবারিক ও রাজনৈতিক ঐতিহ্য ইত্যাদি বিষয়ও বিবেচনা করা হচ্ছে। এছাড়া, ১০টি প্রধান প্রশ্নের প্রতিটির জন্য ৫–৭টি উপশ্রেণি নির্ধারণ করা হয়েছে, যার ভিত্তিতে প্রার্থীর প্রোফাইল বিশ্লেষণ করা হচ্ছে।

সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “নির্বাচনের জন্য প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। খুব শিগগিরই প্রতিটি আসনে একক প্রার্থী হিসেবে ‘গ্রীণ সিগন্যাল’ দেওয়া হবে। পাশাপাশি দেশব্যাপী গণসংযোগ কার্যক্রম জোরদার করা হবে।”

এদিকে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) প্রাথমিকভাবে ১০৯ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। ছয় দলের মোর্চা গণতন্ত্র মঞ্চ প্রথম দফায় ১৪০ আসনের প্রার্থী ঘোষণা করেছে, যেখানে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রধান উপদেষ্টা ঘোষিত সময় অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীও জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। এ অংশ হিসেবে জামায়াত অন্তত ২৯৬ আসনের প্রাথমিক সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রস্তুত করেছে।

Related Posts

আইসিটির চিফ প্রসিকিউটর পদে পরিবর্তনের উদ্যোগ, আলোচনায় আমিনুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)–এর চিফ প্রসিকিউটর পদে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। বর্তমান চিফ প্রসিকিউটর (তাজুল ইসলাম)–এর পরিবর্তে নতুন একজনকে নিয়োগ দেওয়ার বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। সম্ভাব্য প্রার্থী…

Continue reading
এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার…

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক্সক্লুসিভ

আইসিটির চিফ প্রসিকিউটর পদে পরিবর্তনের উদ্যোগ, আলোচনায় আমিনুল ইসলাম

আইসিটির চিফ প্রসিকিউটর পদে পরিবর্তনের উদ্যোগ, আলোচনায় আমিনুল ইসলাম

মার-এ-লাগোতে প্রবেশচেষ্টা, সিক্রেট সার্ভিসের গুলিতে যুবক নিহত

মার-এ-লাগোতে প্রবেশচেষ্টা, সিক্রেট সার্ভিসের গুলিতে যুবক নিহত

আদানির ‘অসম’ বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনায় সরকার

আদানির ‘অসম’ বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনায় সরকার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে  উচ্চকক্ষে এগিয়ে বিএনপি