ট্রাম্পের গাজা প্রস্তাব ব্যাখ্যা চাইলেন: কাতারের আমির

আন্তর্জাতিক ডেস্ক | সুতিয়া নিউজ

কাতারের আমির শেখ মোহামেদ বিন আবদুল রহমান আল থানি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন গাজা শান্তি প্রস্তাব যুদ্ধ বন্ধের একটি সুযোগ তৈরি করেছে। তবে প্রস্তাবের কয়েকটি পয়েন্ট নিয়ে আরও ব্যাখ্যা ও সমঝোতা প্রয়োজন।

মঙ্গলবার (১ অক্টোবর) তুরস্কভিত্তিক গণমাধ্যম ডেইলি সাবাহ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

শেখ মোহামেদ জানান, বর্তমানে তারা হামাসের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছেন। তিনি আশা প্রকাশ করেন, সব পক্ষ উদ্যোগটিকে গঠনমূলকভাবে গ্রহণ করবে। তবে তিনি স্পষ্ট করে বলেন, ফিলিস্তিনি অংশগুলোর সম্মতি ছাড়া এ প্রস্তাব সফল করা সম্ভব নয়।

তিনি আরও জানান, সোমবারের আলোচনায় কাতার ও মিশর হামাসকে স্মরণ করিয়েছে আগে অস্ত্র নীরব করার প্রয়োজনীয়তা রয়েছে। দোহার তাৎক্ষণিক লক্ষ্য হলো যুদ্ধ বন্ধ করা, অনাহার, মানুষ হত্যা ও গণহারে বাস্তুচ্যুতি ঠেকানো।

আমির বলেন, প্রস্তাবের বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা প্রয়োজন। বিশেষ করে কীভাবে যুদ্ধবিরতি কার্যকর করা হবে, সেটি নিয়ে আলাপ জরুরি।

তিনি আরও যোগ করেন, ফিলিস্তিনি জনগণকে তাদের নিজস্ব ভূমিতে রাখার জন্য ফিলিস্তিনি ও মুসলিম দেশগুলো অবিরাম কাজ করছে। বর্তমানে যে সুযোগ এসেছে, সেটিকে কাজে লাগিয়ে কার্যকর সফলতা অর্জন করতে হবে।

Related Posts

মার-এ-লাগোতে প্রবেশচেষ্টা, সিক্রেট সার্ভিসের গুলিতে যুবক নিহত

ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে অবস্থিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর মার-এ-লাগো রিসোর্টে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করতে গিয়ে মার্কিন সিক্রেট সার্ভিসের গুলিতে ২০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার এক বিবৃতিতে এ…

Continue reading
মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির আশঙ্কায় কাতার ও বাহরাইনের প্রধান সামরিক ঘাঁটি থেকে শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন দৈনিক The New York Times পেন্টাগন সূত্রের বরাত দিয়ে…

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক্সক্লুসিভ

আইসিটির চিফ প্রসিকিউটর পদে পরিবর্তনের উদ্যোগ, আলোচনায় আমিনুল ইসলাম

আইসিটির চিফ প্রসিকিউটর পদে পরিবর্তনের উদ্যোগ, আলোচনায় আমিনুল ইসলাম

মার-এ-লাগোতে প্রবেশচেষ্টা, সিক্রেট সার্ভিসের গুলিতে যুবক নিহত

মার-এ-লাগোতে প্রবেশচেষ্টা, সিক্রেট সার্ভিসের গুলিতে যুবক নিহত

আদানির ‘অসম’ বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনায় সরকার

আদানির ‘অসম’ বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনায় সরকার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে  উচ্চকক্ষে এগিয়ে বিএনপি