৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি, জোট নয়: নাহিদ ইসলাম

৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি, জোট নয়: নাহিদ ইসলাম
৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি, জোট নয়: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো দলের সঙ্গে জোট না করে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, তারা নিজেদের প্রতীক ‘শাপলা কলি’ নিয়েই দেশের সব ৩০০ আসনে প্রার্থী দেবেন।

মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি। এর আগে দুপুরে নির্বাচন কমিশন এনসিপিসহ তিনটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন প্রদানের সিদ্ধান্ত নেয়।
নিবন্ধন পাওয়া তিন দলের মধ্যে —

  • এনসিপিকে দেওয়া হয়েছে ‘শাপলা কলি’ প্রতীক,
  • বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) পেয়েছে ‘কাঁচি’,
  • আর আমজনগণ পার্টিকে দেওয়া হয়েছে ‘হ্যান্ডশেক’ প্রতীক।

নাহিদ ইসলাম বলেন,

“এ মাসের মধ্যেই আমরা প্রার্থিতার তালিকা চূড়ান্ত করবো। শাপলা কলি প্রতীকে বাংলাদেশের প্রতিটি আসনে যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থী দেবো।”

তিনি আরও বলেন,

“যারা নতুন করে রাজনীতি করতে চান, বাংলাদেশকে নতুনভাবে গড়তে চান, তারা আমাদের সঙ্গে যোগ দিন। আমরা সব জেলায় সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব দেখতে চাই।”

নাহিদ ইসলাম জানান, এনসিপি ইতোমধ্যে সারাদেশে ‘জুলাই সনদ’-এর পক্ষে জনমত তৈরি করেছে এবং নির্বাচনের জন্য দলটি প্রস্তুত।

“ইনশাআল্লাহ, শাপলা কলি মার্কায় আমরা ৩০০ আসনে প্রার্থী দেবো। এনসিপি আপনার-আমার সবার দল,” — বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *