শহিদুল আলমকে সম্মান জানালো ঢাকার ফিলিস্তিন দূতাবাস

গাজা উপত্যকায় চলমান নৃশংসতার বিষয়ে নীরবতা ভাঙতে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্যোগে পরিচালিত ‘মিডিয়া ফ্লোটিলা’ অভিযানে অংশ নেওয়া দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহিদুল আলমের প্রতি সম্মান জানিয়েছে ঢাকার ফিলিস্তিন দূতাবাস।

বাংলাদেশ সময় বুধবার (১ অক্টোবর) রাতে ফিলিস্তিন দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে শহিদুল আলমের প্রশংসা করে একটি পোস্ট দেয়। সেখানে তিনটি ছবি সংযুক্ত করে দূতাবাস লিখেছে—

গাজার ওপর ইসরায়েলের অবরোধ ভাঙার উদ্দেশ্যে পাঠানো ‘গ্লোবাল সুমুদ মিডিয়া ফ্লোটিলা’তে অংশ নিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়েছেন শহিদুল আলম। এ সাহসী অভিযানে অংশগ্রহণ করায় ফিলিস্তিন দূতাবাস তার প্রতি গভীর সম্মান জানিয়েছে।

শহিদুল আলমকে উদ্ধৃত করে পোস্টে বলা হয়—
“আমি বাংলাদেশ থেকে প্রথম ব্যক্তি হিসেবে যাচ্ছি, কিন্তু বাংলাদেশের সকল মানুষের ভালোবাসা আমার সঙ্গে বহন করছি। গাজায় যা ঘটছে তা গণহত্যা। এই সংগ্রামে যদি আমরা পরাজিত হই, তাহলে মানবতা নিজেই পরাজিত হবে।”

গত ২৭ সেপ্টেম্বর তিনি জানান যে, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্যোগে পরিচালিত এই অভিযানে অংশ নেবেন। পরদিন (২৮ সেপ্টেম্বর) ইতালির উদ্দেশে ঢাকা ছাড়েন এবং সেখান থেকেই গাজার উদ্দেশে রওনা দেন।

Related Posts

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

খালি পায়ে, হাতে ফুলের ডালা,হৃদয়ে শ্রদ্ধা ও ভালোবাসা—অমর একুশের প্রথম প্রহর মানুষের ঢল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ । শনিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস…

Continue reading
শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

বাংলাদেশের (নবনির্বাচিত) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র শুভেচ্ছাবার্তা ও একটি চিঠি তারেক রহমানের…

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক্সক্লুসিভ

মার-এ-লাগোতে প্রবেশচেষ্টা, সিক্রেট সার্ভিসের গুলিতে যুবক নিহত

মার-এ-লাগোতে প্রবেশচেষ্টা, সিক্রেট সার্ভিসের গুলিতে যুবক নিহত

আদানির ‘অসম’ বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনায় সরকার

আদানির ‘অসম’ বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনায় সরকার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে  উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

বিএনপির জয়ে দিল্লির দৃষ্টি ঢাকা মুখী

বিএনপির জয়ে দিল্লির দৃষ্টি ঢাকা মুখী