ময়মনসিংহে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গণভোট, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবি

ময়মনসিংহ মহানগর জামায়াতের উদ্যোগে জাতীয় নির্বাচনের আগে গণভোট, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বাদ জুমা রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর আমীর এবং ময়মনসিংহ-৪ (সদর) আসনের প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল। সঞ্চালনায় ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম।

সভাপতির বক্তব্যে মাওলানা এমরুল বলেন, “জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন ও পিআর পদ্ধতিতে নির্বাচন নিশ্চিত করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড না থাকলে কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হবে না।” তিনি আরও বলেন, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে জামায়াতের আন্দোলন অব্যাহত থাকবে।

প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর আব্দুল করিম। তিনি দাবি করেন, “৫ আগস্টের পর দেশে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। মানুষ পরিবর্তন চায়, তাই জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, জেলা কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের প্রার্থী অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান, গৌরীপুর উপজেলা আমীর ও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের প্রার্থী মাওলানা বদরুজ্জামান এবং ইসলামী ছাত্রশিবির মহানগর সভাপতি শরিফুল ইসলাম খালিদ।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে শুরু হয়ে ব্রিজ মোড় হয়ে চরপাড়া মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং জাতীয় পার্টিসহ ১৪ দল নিষিদ্ধের দাবিতে স্লোগান দেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজি, মহানগর অর্থ সম্পাদক গোলাম মহসিন খান, অফিস সেক্রেটারি খন্দকার আবু হানিফ, কর্মপরিষদ সদস্য ডা. আব্দুল আজিজ, ইঞ্জিনিয়ার আব্দুল বারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Related Posts

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার…

Continue reading
আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

ডাঃ শফিকুর রহমান বলেছেন, ‘জাতীয় স্বার্থের বিষয়ে আমরা নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা প্রদান করব, তবে একটি আদর্শিক বিরোধী দল হিসেবে আমাদের সাংবিধানিক দায়িত্ব পালনে আমরা আপসহীন থাকব।’ রোববার রাতে তারেক…

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক্সক্লুসিভ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে  উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

বিএনপির জয়ে দিল্লির দৃষ্টি ঢাকা মুখী

বিএনপির জয়ে দিল্লির দৃষ্টি ঢাকা মুখী

বিএনপির বিজয় গণতান্ত্রিক উত্তরণের ‘ঐতিহাসিক মাইলফলক’- ড.ইউনূস

বিএনপির বিজয় গণতান্ত্রিক উত্তরণের ‘ঐতিহাসিক মাইলফলক’- ড.ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ, চলছে ভোট গণনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ, চলছে ভোট গণনা