ময়মনসিংহে জনসভায় তারেক রহমানের বক্তব্য: দুর্নীতি ইস্যুতে সমালোচনার জবাব

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল আমাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বক্তব্য দিচ্ছে, অথচ ২০০১-২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারে থাকাকালে ওই দলটিরও দুইজন মন্ত্রী ছিলেন। যদি তখন বিএনপি এতটাই দুর্নীতিগ্রস্ত হতো, তাহলে তারা কেন মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেননি—এ প্রশ্ন তোলেন তিনি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান।

বক্তব্যের একপর্যায়ে তারেক রহমান ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের মঞ্চে দাঁড় করিয়ে উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন। বিকেল ০৪টা ২৬ মিনিটে বক্তব্য শুরু করে ০৪টা ৫২ মিনিটে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বক্তব্য শেষ করেন তিনি।

তারেক রহমান আরো বলেন, ওই ০২জন মন্ত্রী পদত্যাগ করেননি কারণ তারা জানতেন, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিলেন এবং দুর্নীতিকে প্রশ্রয় দিতেন না। তিনি আরো দাবি করেন, আন্তর্জাতিক বিভিন্ন সূচক অনুযায়ী পরবর্তী সরকারের সময় ( আওয়ামি লীগের শাসন আমল) দেশ দুর্নীতিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে ২০০১ সালে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পর পরিস্থিতির উন্নতি হতে শুরু করে।

মিঃ তারেক আরও বলেন, যে দল আজ বিএনপির বিরুদ্ধে অভিযোগ করছে, সরকারের পুরো মেয়াদে তাদের দুই মন্ত্রীর দায়িত্ব পালনই প্রমাণ করে—তাদের বর্তমান বক্তব্যের সাথে বাস্তবতার মিলনেই।

নেতাকর্মীদের উদ্দেশে মিঃ তারেক রহমান বলেন, ভোটের দিন ধর্মীয় আচার সম্পন্ন করে সবাইকে নিয়ে কেন্দ্রে উপস্থিত হতে হবে এবং সুশৃঙ্খলভাবে ভোটাধিকার প্রয়োগ এবং ফলাফল নিশ্চিত হওয়া পর্যন্ত কেন্দ্রে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার ) ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটের পর এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ডে আবার সবার সঙ্গে দেখা হবে।

এ সময় স্থানীয় নেতারা তারাকান্দাকে পৌরসভায় উন্নীত করার দাবি জানান। জনসভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীরাও বক্তব্য দেন। তারা নিজেদের মধ্যে ঐক্য বজায় রেখে নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সুতিয়া নিউজ

Related Posts

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার…

Continue reading
আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

ডাঃ শফিকুর রহমান বলেছেন, ‘জাতীয় স্বার্থের বিষয়ে আমরা নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা প্রদান করব, তবে একটি আদর্শিক বিরোধী দল হিসেবে আমাদের সাংবিধানিক দায়িত্ব পালনে আমরা আপসহীন থাকব।’ রোববার রাতে তারেক…

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক্সক্লুসিভ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে  উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

বিএনপির জয়ে দিল্লির দৃষ্টি ঢাকা মুখী

বিএনপির জয়ে দিল্লির দৃষ্টি ঢাকা মুখী

বিএনপির বিজয় গণতান্ত্রিক উত্তরণের ‘ঐতিহাসিক মাইলফলক’- ড.ইউনূস

বিএনপির বিজয় গণতান্ত্রিক উত্তরণের ‘ঐতিহাসিক মাইলফলক’- ড.ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ, চলছে ভোট গণনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ, চলছে ভোট গণনা