বিএনপির চেয়ে নির্বাচনী প্রস্তুতিতে জামায়াত এগিয়ে: শামসুজ্জামান দুদু

০২ অক্টোবর ২০২৫  | সুতিয়া নিউজ

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আসন্ন নির্বাচনে বিএনপির চেয়ে জামায়াতে ইসলামী এগিয়ে রয়েছে।

বুধবার (২ অক্টোবর) নীলফামারীর সৈয়দপুর শহরের তুলশীরাম সড়কে কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

দুদু বলেন, “বিএনপি একটি বড় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মনোনয়ন ঘোষণা করেনি। তবে জামায়াতে ইসলামী ইতোমধ্যে তাদের প্রার্থীতা চূড়ান্ত করেছে। তারা লিফলেট-পোস্টার প্রস্তুত করে নির্বাচনী প্রচারণা শুরু করেছে। তাই তারা নির্বাচনে যাবে না একা বলা ঠিক নয়।”

তিনি আরও বলেন, “বিএনপি নির্বাচনের প্রস্তুতির মধ্যে রয়েছে। পিআর পদ্ধতি সাংগঠনিক ব্যাপার। এটি পরিবর্তন করতে হলে সংবিধান পরিবর্তন করতে হবে। আমরা ৩১ দফা দাবির মধ্যে নির্বাচন করব। নির্বাচনের দিন ঘোষণা হলে সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে।”

দুর্গাপূজা উপলক্ষে সম্প্রীতির বার্তা দিয়ে দুদু বলেন, “ধর্মীয় উৎসব সবাই একসাথে পালন করবে, এটাই আমাদের প্রত্যাশা।”

পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতাদের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘সম্প্রীতির বাংলাদেশ গড়ার বার্তা’ পৌঁছে দেন।

  • Related Posts

    আইসিটির চিফ প্রসিকিউটর পদে পরিবর্তনের উদ্যোগ, আলোচনায় আমিনুল ইসলাম

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)–এর চিফ প্রসিকিউটর পদে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। বর্তমান চিফ প্রসিকিউটর (তাজুল ইসলাম)–এর পরিবর্তে নতুন একজনকে নিয়োগ দেওয়ার বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। সম্ভাব্য প্রার্থী…

    Continue reading
    এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    এক্সক্লুসিভ

    আইসিটির চিফ প্রসিকিউটর পদে পরিবর্তনের উদ্যোগ, আলোচনায় আমিনুল ইসলাম

    আইসিটির চিফ প্রসিকিউটর পদে পরিবর্তনের উদ্যোগ, আলোচনায় আমিনুল ইসলাম

    মার-এ-লাগোতে প্রবেশচেষ্টা, সিক্রেট সার্ভিসের গুলিতে যুবক নিহত

    মার-এ-লাগোতে প্রবেশচেষ্টা, সিক্রেট সার্ভিসের গুলিতে যুবক নিহত

    আদানির ‘অসম’ বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনায় সরকার

    আদানির ‘অসম’ বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনায় সরকার

    মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

    মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

    ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

    ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

    শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

    শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

    এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

    এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

    আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

    আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

    সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

    সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

    জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

    জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে  উচ্চকক্ষে এগিয়ে বিএনপি