বাংলাদেশে আসছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি কাফু ও আর্জেন্টাইন তারকা ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি কাফু ও আর্জেন্টাইন তারকা ক্যানিজিয়া
বাংলাদেশে আসছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি কাফু ও আর্জেন্টাইন তারকা ক্যানিজিয়া

ডিসেম্বরে ঢাকায় বসছে ‘এএফবি লাতিন-বাংলা সুপার কাপ’ ফুটবল উৎসব। সেই আয়োজনে বাংলাদেশে আসছেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান অধিনায়ক কাফু এবং আর্জেন্টাইন কিংবদন্তি ক্লদিও ক্যানিজিয়া। ফুটবলপ্রেমী বাংলাদেশের জন্য এটি হতে যাচ্ছে এক স্মরণীয় মুহূর্ত।

ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। আগামী ৫ থেকে ১১ ডিসেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘এএফবি লাতিন-বাংলা সুপার কাপ’ ফুটবল টুর্নামেন্ট।
এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশে আসছেন দুই কিংবদন্তি ফুটবলার — ব্রাজিলের কাফু ও আর্জেন্টিনার ক্লদিও ক্যানিজিয়া।

২০০২ সালে বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফুকে ফুটবল বিশ্বের সর্বকালের সেরা রাইট ব্যাকদের একজন হিসেবে গণ্য করা হয়। অন্যদিকে, ১৯৯০ ও ১৯৯৪ বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার সতীর্থ হিসেবে দুর্দান্ত পারফরম্যান্স করেন ক্যানিজিয়া।

আয়োজক প্রতিষ্ঠান এএফবক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল জানিয়েছে, এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশি দর্শকরা প্রথমবারের মতো একসঙ্গে দুই ফুটবল কিংবদন্তিকে কাছ থেকে দেখার সুযোগ পাবেন।

এই টুর্নামেন্টে অংশ নেবে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চারলন ও ব্রাজিলের সাও বার্নাদো ক্লাবের বাছাইকৃত দল। তাদের বিপক্ষে খেলবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গঠিত একটি বয়সভিত্তিক দল।

এক ভিডিও বার্তায় নিজের আগমন নিশ্চিত করে ক্যানিজিয়া বলেন,

“হ্যালো বাংলাদেশ, আমি ক্লদিও ক্যানিজিয়া। এই আয়োজনের অংশ হতে পেরে আমি আনন্দিত। আশা করি শিগগিরই ১১ ডিসেম্বর তোমাদের সঙ্গে দেখা হবে এবং একসঙ্গে উপভোগ করব।”

এএফবক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের কর্ণধার এমডি আসাদুজ্জামান বলেন,

“ক্লদিও ক্যানিজিয়ার উপস্থিতি টুর্নামেন্টে এক নতুন মাত্রা যোগ করবে। ফুটবলপ্রেমীরা তাকে খুব কাছ থেকে দেখার বিরল সুযোগ পাবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *