নিউইয়র্কে ডেল্টার দুটি উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা

আন্তর্জাতিক ডেস্ক | সুতিয়া নিউজ 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির লা গুয়ারিদা বিমানবন্দরে দুটি যাত্রীবাহী জেট উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একটি বিমানের ককপিটের জানালা ভেঙে যায় এবং সামনের অংশ দুমড়ে যায়। তবে কোনো বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (১ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে। উভয় উড়োজাহাজই মার্কিন বিমান পরিবহন সংস্থা ডেল্টা এয়ারলাইন্সের

সিএনএন জানিয়েছে, ডেল্টার ৫১৫৫ নম্বর ফ্লাইট নর্থ ক্যারোলাইনার শার্লট থেকে ৫৭ যাত্রী নিয়ে অবতরণ করে। প্রায় একই সময়ে ৫০৪৭ নম্বর ফ্লাইট ২৮ যাত্রী নিয়ে ভার্জিনিয়ার রাওনোক শহরের উদ্দেশে রওনা হচ্ছিল। তখনই রানওয়েতে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

সংঘর্ষে ৫০৪৭ নম্বর উড়োজাহাজের ডানার আঘাতে ৫১৫৫ নম্বর বিমানের ককপিটের জানালা ভেঙে যায়। এ ঘটনায় ওই ফ্লাইটের একজন ক্রু আহত হন এবং একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট ঘাড়ে আঘাত পান। আহত ক্রুকে হাসপাতালে পাঠানো হয়েছে।

লা গুয়ারিদা বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, দু’টি বিমানের গতি কম থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। বিমানবন্দরে এ ধরনের মুখোমুখি সংঘর্ষকে তারা “বিরল ঘটনা” বলে উল্লেখ করেছে।

Related Posts

মার-এ-লাগোতে প্রবেশচেষ্টা, সিক্রেট সার্ভিসের গুলিতে যুবক নিহত

ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে অবস্থিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর মার-এ-লাগো রিসোর্টে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করতে গিয়ে মার্কিন সিক্রেট সার্ভিসের গুলিতে ২০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার এক বিবৃতিতে এ…

Continue reading
মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির আশঙ্কায় কাতার ও বাহরাইনের প্রধান সামরিক ঘাঁটি থেকে শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন দৈনিক The New York Times পেন্টাগন সূত্রের বরাত দিয়ে…

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক্সক্লুসিভ

আইসিটির চিফ প্রসিকিউটর পদে পরিবর্তনের উদ্যোগ, আলোচনায় আমিনুল ইসলাম

আইসিটির চিফ প্রসিকিউটর পদে পরিবর্তনের উদ্যোগ, আলোচনায় আমিনুল ইসলাম

মার-এ-লাগোতে প্রবেশচেষ্টা, সিক্রেট সার্ভিসের গুলিতে যুবক নিহত

মার-এ-লাগোতে প্রবেশচেষ্টা, সিক্রেট সার্ভিসের গুলিতে যুবক নিহত

আদানির ‘অসম’ বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনায় সরকার

আদানির ‘অসম’ বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনায় সরকার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে  উচ্চকক্ষে এগিয়ে বিএনপি