ত্রিশালে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
বিএনপির ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির গুরুত্ব তুলে ধরে ময়মনসিংহের ত্রিশালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে চকপাঁচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভা পরবর্তীতে জনসভা রূপ নেয়। শীত উপেক্ষা করে স্থানীয় জনতা ও দলীয় নেতাকর্মীদের উল্লেখযোগ্য অংশগ্রহণে মাঠে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. জয়নাল আবদীন।

ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য ও সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন—সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জাহিদ আমিন, ত্রিশাল পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আলহাজ্ব বজলুল করিম শাহিন, উপজেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শুভা, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সরকার আল নাসের, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন এবং সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জয়নাল আবদীন বলেন, ঘোষিত ৩১ দফা কর্মসূচির তাৎপর্য জনগণের কাছে পৌঁছে দিতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আরও সক্রিয় হতে হবে। তিনি বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সুশাসন প্রতিষ্ঠায় এসব দফা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন।

তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার ও নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে—যা ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচিতে সহায়ক হবে।

Related Posts

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার…

Continue reading
আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

ডাঃ শফিকুর রহমান বলেছেন, ‘জাতীয় স্বার্থের বিষয়ে আমরা নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা প্রদান করব, তবে একটি আদর্শিক বিরোধী দল হিসেবে আমাদের সাংবিধানিক দায়িত্ব পালনে আমরা আপসহীন থাকব।’ রোববার রাতে তারেক…

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক্সক্লুসিভ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে  উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

বিএনপির জয়ে দিল্লির দৃষ্টি ঢাকা মুখী

বিএনপির জয়ে দিল্লির দৃষ্টি ঢাকা মুখী

বিএনপির বিজয় গণতান্ত্রিক উত্তরণের ‘ঐতিহাসিক মাইলফলক’- ড.ইউনূস

বিএনপির বিজয় গণতান্ত্রিক উত্তরণের ‘ঐতিহাসিক মাইলফলক’- ড.ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ, চলছে ভোট গণনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ, চলছে ভোট গণনা