ত্রিশালে জামায়াতে ইসলামী’র রুকন সম্মেলন অনুষ্ঠিত

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রিশাল উপজেলা শাখার উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় ত্রিশাল পৌরসভা অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামী’র আমীর আব্দুল করিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে সফলতা অর্জনে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। প্রতিটি ওয়ার্ডে নির্বাচনী কমিটি গঠন করে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার করতে হবে।”

সম্মেলনে সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর আ.ন.ম আব্দুল্লাহিল বাকী নোমান এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মোস্তাফিজুর রহমান শামীম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি কামারুজ্জামান শাকিল, পৌর আমীর মাওলানা রফিকুল ইসলাম, পৌর সেক্রেটারি এনামুল হকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলনের শেষ পর্বে জেলা আমীর আব্দুল করিম আগামী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। তিনি উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আমীর আ.ন.ম আব্দুল্লাহিল বাকী নোমান এবং ভাইস চেয়ারম্যান পদে উপজেলা সেক্রেটারি মোস্তাফিজুর রহমান শামীমকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

Related Posts

আইসিটির চিফ প্রসিকিউটর পদে পরিবর্তনের উদ্যোগ, আলোচনায় আমিনুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)–এর চিফ প্রসিকিউটর পদে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। বর্তমান চিফ প্রসিকিউটর (তাজুল ইসলাম)–এর পরিবর্তে নতুন একজনকে নিয়োগ দেওয়ার বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। সম্ভাব্য প্রার্থী…

Continue reading
এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার…

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক্সক্লুসিভ

আইসিটির চিফ প্রসিকিউটর পদে পরিবর্তনের উদ্যোগ, আলোচনায় আমিনুল ইসলাম

আইসিটির চিফ প্রসিকিউটর পদে পরিবর্তনের উদ্যোগ, আলোচনায় আমিনুল ইসলাম

মার-এ-লাগোতে প্রবেশচেষ্টা, সিক্রেট সার্ভিসের গুলিতে যুবক নিহত

মার-এ-লাগোতে প্রবেশচেষ্টা, সিক্রেট সার্ভিসের গুলিতে যুবক নিহত

আদানির ‘অসম’ বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনায় সরকার

আদানির ‘অসম’ বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনায় সরকার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে  উচ্চকক্ষে এগিয়ে বিএনপি