টানা পঞ্চমবার বাজেট বিল ব্যর্থ, যুক্তরাষ্ট্রে শাটডাউন অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক | সুতিয়া নিউজ:

টানা পঞ্চমবারের মতো যুক্তরাষ্ট্রের সিনেটে বাজেট বিল পাসে ব্যর্থ হয়েছে ট্রাম্প প্রশাসন। ফলে দেশটিতে চলমান সরকারি অচলাবস্থা বা ‘শাটডাউন’ আরও দীর্ঘায়িত হচ্ছে।

বাজেট বিল পাসের জন্য সিনেটের ৬০ ভোট প্রয়োজন হলেও সর্বশেষ ভোটাভুটিতেও সেই সংখ্যা অর্জন করতে পারেনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান সরকার। ভোটের আগে ট্রাম্প সতর্ক করে বলেন, বিলটি ব্যর্থ হলে সরকারি খাতে আরও ব্যাপক ছাঁটাই হতে পারে।

শাটডাউন শুরু হয়েছে পাঁচ দিন আগে। ইতোমধ্যে কয়েক হাজার সরকারি কর্মচারী বাধ্যতামূলকভাবে বেতন ছাড়া ছুটিতে আছেন বা বিনা বেতনে কাজ করছেন।

মূলত ট্রাম্পের রিপাবলিকান দল ও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক দলের নীতিগত দ্বন্দ্বের কারণেই বাজেট বিল আটকে আছে। ডেমোক্র্যাটরা তাদের স্বাস্থ্যনীতি (হেলথকেয়ার) খাতে অর্থ বরাদ্দ দাবি করছে, যা ট্রাম্প প্রশাসন প্রত্যাখ্যান করছে।

তবে আপসের ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। পরশু সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ তিনি লেখেন, “আমি ডেমোক্র্যাটদের ব্যর্থ স্বাস্থ্যনীতি বা অন্য যে কোনো বিষয়ে কাজ করতে প্রস্তুত। কিন্তু প্রথমে আমাদের সরকারকে সচল করতে হবে, আজ রাতেই তা হতে হবে।”

নতুন বাজেট খসড়ায় ডেমোক্র্যাটদের প্রস্তাবিত বেশ কিছু স্বাস্থ্যনীতি বাদ দেওয়া হয়েছে। ডেমোক্র্যাটরা বলছে, এই বাজেট বিল স্বল্প আয়ের আমেরিকানদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। তারা দাবি করেছে, ট্রাম্প প্রশাসন স্বাস্থ্যখাতে বাদ দেওয়া অর্থ পুনর্বহাল করতে হবে এবং স্বল্প আয়ের জনগোষ্ঠীর স্বাস্থ্যবিমা ভর্তুকি যেন বন্ধ না হয়, তা নিশ্চিত করতে হবে।

  • Related Posts

    মার-এ-লাগোতে প্রবেশচেষ্টা, সিক্রেট সার্ভিসের গুলিতে যুবক নিহত

    ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে অবস্থিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর মার-এ-লাগো রিসোর্টে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করতে গিয়ে মার্কিন সিক্রেট সার্ভিসের গুলিতে ২০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার এক বিবৃতিতে এ…

    Continue reading
    আদানির ‘অসম’ বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনায় সরকার

    ভারতের Adani Group–এর সাথে স্বাক্ষরিত বহুল সমালোচিত বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনার উদ্যোগ নিয়েছে সরকার। চুক্তির শর্ত,মূল্য নির্ধারণ প্রক্রিয়া এবং সম্ভাব্য আর্থিক দায় নিয়ে সচিবালয়ে গতকাল দেড় ঘণ্টাব্যাপী এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    এক্সক্লুসিভ

    আইসিটির চিফ প্রসিকিউটর পদে পরিবর্তনের উদ্যোগ, আলোচনায় আমিনুল ইসলাম

    আইসিটির চিফ প্রসিকিউটর পদে পরিবর্তনের উদ্যোগ, আলোচনায় আমিনুল ইসলাম

    মার-এ-লাগোতে প্রবেশচেষ্টা, সিক্রেট সার্ভিসের গুলিতে যুবক নিহত

    মার-এ-লাগোতে প্রবেশচেষ্টা, সিক্রেট সার্ভিসের গুলিতে যুবক নিহত

    আদানির ‘অসম’ বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনায় সরকার

    আদানির ‘অসম’ বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনায় সরকার

    মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

    মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

    ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

    ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

    শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

    শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

    এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

    এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

    আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

    আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

    সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

    সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

    জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

    জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে  উচ্চকক্ষে এগিয়ে বিএনপি